আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সময়ে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও অপহরণের ঘটনাও উদ্বেগজনক হারে ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টিআইবি: বিএনপি সরকারের ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড
টিআইবির লোগো

রবিবার (৭ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে সংস্থাটি।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, এই ১০০ দিনে দেশে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি।

সংস্থাটির মতে, এসব পরিসংখ্যান দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে তুলে ধরে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক ছিল। খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা সুশাসন প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত সংস্কার এবং বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় কিছু উদ্যোগ নিলেও সুশাসনের ক্ষেত্রে অগ্রগতি সীমিত।

এছাড়া দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব নিয়োগে দৃশ্যমান অগ্রগতি না থাকাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।

টিআইবি সরকারের কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে। এর মধ্যে রয়েছে শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করা, রাষ্ট্রীয় প্রটোকল পরিহার এবং বিভিন্ন মন্ত্রণালয়ে নজরদারি জোরদার।

প্রতিবেদনে ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরে ‘এবার আমাদের পালা’ ধরনের মানসিকতার সমালোচনাও করা হয়েছে। পুলিশ, প্রশাসন, শিক্ষা ও স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় বিবেচনায় নিয়োগ ও পদায়নের অভিযোগও তুলে ধরা হয়েছে।

এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর হামলার ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।

টিআইবি বলছে, সরকারের প্রথম ১০০ দিন একদিকে সম্ভাবনাময় হলেও সুশাসন, জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধে এখনো কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে। প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.