আপনি পড়ছেন

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এর ফলে লাখ লাখ অসহায় মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছেন। বুধবার প্রকাশিত সিএনএনের একটি প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে চরম খাদ্যসংকটের ঝুঁকি
ইরানের সাম্প্রতিক পরিস্থিতি

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে জাতিসংঘের এই সংস্থাটির পরিচালন ব্যয় বাড়ার পাশাপাশি বিশ্বজুড়ে খাদ্যের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চল থেকে সার সরবরাহ ব্যাহত হওয়ায় সুদানের মতো দেশগুলোতে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ডব্লিউএফপি বর্তমানে তীব্র তহবিল সংকটের মুখে পড়েছে। কার্ল স্কাউ বলেন, ‘অনেক জায়গায় আমরা ইতোমধ্যে ক্ষুধার্থদের কাছ থেকে খাবার নিয়ে তীব্র অনাহারে থাকা মানুষদের দিচ্ছি।’

সরকারগুলোর অনুদানের ওপর নির্ভরশীল এই সংস্থাটির তহবিলে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্রের অনুদানও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অনুদান ছিল ৪০০ কোটি ডলারের বেশি, যা ২০২৬ সালের জন্য প্রায় ৭৩ কোটি ১০ লাখ ডলারে নেমে এসেছে।

কার্ল স্কাউ বলেন, ‘সবচেয়ে দরিদ্র দেশগুলোতে খাদ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে গেলে সেখানকার মানুষ ২০ থেকে ৩০ শতাংশ খাবার কম খায়।’

তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে থাকলে আরও ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়বে বলে মার্চে সতর্ক করেছিল ডব্লিউএফপি। কার্ল স্কাউ জানান, শ্রীলঙ্কা, সোমালিয়া ও আফগানিস্তানে ইতোমধ্যে এই প্রভাব দৃশ্যমান এবং হরমুজ প্রণালী এখনই খুলে দেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।

তিনি বলেন, ‘ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। আমরা আশা করি এই সংঘাতের অবসান হবে এবং আগামীকালই প্রণালীটি খুলে দেওয়া হবে। তবে আমি মনে করি, এই সংকটের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের ওপর প্রভাব কমানোর জন্য ধনী দেশগুলোর এগিয়ে আসা প্রয়োজন।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.