আপনি পড়ছেন

অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং প্রশাসনিক সংস্কারকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ১০টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার।

অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে বাজেটে ১০ অগ্রাধিকার ঘোষণ
প্রতীকী ছবি

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার বাস্তবতা বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ ও উৎপাদন বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।

অর্থমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে— বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা, বিনিয়োগ ও উৎপাদননির্ভর অর্থনীতি গড়ে তোলা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, আর্থিক খাতের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা, জ্বালানি নিরাপত্তা জোরদার, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা।

তিনি বলেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে আনা এবং অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিকে বহুমাত্রিক ভিত্তির ওপর দাঁড় করাতে ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি, গ্রিন ইকোনমি এবং ব্লু ইকোনমিকে জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে যুক্ত করা হবে।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নে ‘ভ্যালু ফর মানি’, ‘রিটার্ন অন ইনভেস্টমেন্ট’, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত ভারসাম্যকে নীতিগতভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিকল্পিত সংস্কার ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা সম্ভব হবে। পাশাপাশি জনমিতিক সম্ভাবনা, দীর্ঘজীবিতা এবং গণতান্ত্রিক লভ্যাংশ অর্জনের পথও আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সংকট এবং বৈশ্বিক অস্থিরতা থেকে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতাকে কেন্দ্র করেই এবারের বাজেটের সামষ্টিক কৌশল নির্ধারণ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.