ইউরোপে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র, শক্তিশালী হওয়ার দাবি ন্যাটোর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপে সামরিক উপস্থিতি কমানোর যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র করেছে, দীর্ঘ মেয়াদে তা ন্যাটোকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে সামরিক জোটটি। জোটের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, একক কোনো মিত্রের ওপর নির্ভরশীলতা কমানো এবং টেকসই ভারসাম্য সৃষ্টির লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া এক লিখিত বিবৃতিতে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইউরোপে ন্যাটোর কার্যক্রমে বরাদ্দ থাকা কিছু উড়োজাহাজ ও নৌযান কমিয়ে আনার পরিকল্পনা করছে ওয়াশিংটন।
অ্যালিসন হার্ট বলেন, ‘আমাদের কী ধরনের বাহিনী ও সক্ষমতা প্রয়োজন, তা ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনায় নির্ধারণ করা আছে। এই জোটের জন্য জাতীয় বাহিনীগুলোকে প্রস্তুত রাখার একটি সামগ্রিক কাঠামো হলো ন্যাটো ফোর্স মডেল।’
তিনি জানান, ঐতিহাসিকভাবে এই জোটটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সক্ষমতার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে ইউরোপীয় মিত্র ও কানাডা প্রতিরক্ষা ব্যয় বাড়ালে এবং নিজেদের সক্ষমতা উন্নত করলে এই ভারসাম্যে পরিবর্তন আসতে পারে।
ন্যাটোর এই মুখপাত্র বলেন, ‘এই পরিবর্তন একটি নির্দিষ্ট মিত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনাকে শক্তিশালী করবে। এটি মূলত জোটের ভেতরে ঘটে চলা একটি বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। এর মাধ্যমে আগামী দশকগুলোতে ন্যাটো আরও টেকসই ভিত্তির ওপর দাঁড়াবে।’
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পর ন্যাটোর পক্ষ থেকে এমন মন্তব্য সামনে এলো। ওই প্রতিবেদনে ইউরোপের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ইউরোপে ন্যাটোর কার্যক্রমে নিযুক্ত উড়োজাহাজ ও যুদ্ধজাহাজের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ন্যাটোর জন্য বরাদ্দ থাকা যুক্তরাষ্ট্রের এফ-১৬ ও এফ-১৫ই যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ১৫০ থেকে কমিয়ে ১০০ করা হবে। অন্যদিকে, সামুদ্রিক নজরদারি উড়োজাহাজের সংখ্যা ২৬ থেকে কমিয়ে ১৫ করা হবে। এছাড়া আটটি আকাশপথে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপের প্রতিরক্ষায় নিযুক্ত দুটি বোমারু টাস্কফোর্স গ্রুপের একটিকে অন্য অঞ্চলে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি সাবমেরিন ও একটি বিমানবাহী রণতরীও অন্য কোনো স্থানে মোতায়েন করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.