অচিরেই ন্যাটোকে পরীক্ষার মুখে ফেলতে পারে রাশিয়া!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া তুলনামূলক নিকট ভবিষ্যতেই ন্যাটোর ঐক্য ও যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতির পরীক্ষা নিতে পারে বলে সতর্ক করেছে সুইডেনের প্রতিরক্ষা কমিশন। এই পরিস্থিতিতে সুইডেন বা এর কোনো মিত্র দেশের ওপর সশস্ত্র হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফিনল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হলো।

শুক্রবার প্রকাশিত একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়। রেডিও সুইডেনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে।
সুইডিশ আইনপ্রণেতা ও সরকারি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিশন সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘সুইডেন বা আমাদের মিত্রদের ওপর সশস্ত্র হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।’
এদিকে ফিনল্যান্ডও তাদের সীমান্তের কাছে রাশিয়ার সামরিক তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ইয়েলেকে জানান, রাশিয়া ফিনল্যান্ড সীমান্তের কাছে সামরিক অবকাঠামো সম্প্রসারণ ও সেনা সংখ্যা বাড়াচ্ছে।
তিনি বলেন, ‘রাশিয়া নতুন সামরিক ইউনিট তৈরি করছে, সেনা সংখ্যা বহুগুণ বাড়াচ্ছে এবং এমন সক্ষমতা তৈরি করছে যাতে তারা দ্রুত দেশের অন্যান্য অংশ থেকে সেনা মোতায়েন করতে পারে।’
ফিনল্যান্ড সীমান্তের কাছে পেত্রোজাভোদস্কে রাশিয়ার একটি নতুন সামরিক গ্যারিসন নির্মাণের খবরের পরই তার এই মন্তব্য সামনে এলো। তবে এসব তৎপরতা সত্ত্বেও তাৎক্ষণিক কোনো হুমকি নেই উল্লেখ করে হাক্কানেন বলেন, ‘ফিনল্যান্ডের জনগণ সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারে।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর কয়েক দশকের সামরিক নিরপেক্ষতার অবসান ঘটিয়ে ন্যাটোতে যোগ দেয় সুইডেন ও ফিনল্যান্ড।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.