দিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- Details
- by ২৪ ডেস্ক
বৈঠকে অংশ নিতে গতকাল রোববার ঢাকা থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দিল্লির বিমানবন্দরে তিনি অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হন। এরপর ক্ষুব্ধ হয়ে ভারতে প্রবেশ না করে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আজ সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে জাহেদ উর রহমানের অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে।
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করেনি। এমন পরিস্থিতিতে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেছেন। সোমবার দুপুরের আগেই দেশে ফেরার কথা রয়েছে তার।
জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর মর্যাদার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ভারতের নজরদারি তালিকার ভিত্তিতে তাকে আটকে রাখা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ সূত্রের বরাতে জানিয়েছে, জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তাসংশ্লিষ্ট নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত ছিল। দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন এবং পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য আটক করা হয়।
উদ্ধৃত সূত্র জানায়, প্রশাসনিক ত্রুটির কারণে জাহেদ উর রহমানের দিল্লিতে প্রবেশে সাময়িক বাধা তৈরি হয়েছিল। পরে অসঙ্গতি চিহ্নিত করে তা সমাধান করা হলে কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.