ট্রাম্প: লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের ব্যাপকতার তীব্র সমালোচনা করেছেন। ফ্রান্সে জি-৭ সম্মেলনে অংশ নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘বিবির সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে। তবে লেবাননের বিষয়ে তাকে এখন আরও দায়িত্বশীল হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি বলব সব দেশের মধ্যে তাদের সঙ্গেই সবচেয়ে খারাপ আচরণ করা হয়েছে এবং তারা নিজেদের রক্ষা করতে পারছে না। তাদের জন্য হিজবুল্লাহ একটি বড় সমস্যা। তাই লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যে আচরণ করছে, তাতে আমি খুশি নই।’
ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের ওপর জোর দিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না।’
তিনি আরও বলেন, ‘আমি যদি যুক্ত না হতাম, তবে অনেক আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত। আমাকে ছাড়া ইসরায়েল টিকতে পারত না। কারণ আমি যা করেছি, অন্য কোনো প্রেসিডেন্ট তা করতে রাজি ছিলেন না।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে। লেবাননে অনেক মানুষ নিহত হচ্ছে বলেও তিনি যুক্তি দেন।
তিনি বলেন, ‘তাদের এই কাজ আরও দ্রুত শেষ করা উচিত ছিল। এটি অনন্তকাল ধরে চলছে এবং এমনটি ঘটলে তা বড় চুক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আর সেই চুক্তিটি হলো ইরানের সঙ্গে।’
লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের ওপর প্রভাবের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কাউকে খোঁজার জন্য প্রতিবার আস্ত একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ সেসব ভবনে অনেক মানুষ থাকে এবং তাদের সবাই হিজবুল্লাহর সদস্য নয়।’
ট্রাম্প আরও জানান, তিনি হিজবুল্লাহকে মোকাবিলার জন্য ইসরায়েলকে সিরিয়ার ওপর দায়িত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছিলাম হিজবুল্লাহর বিষয়টি সিরিয়াকে দেখতে দেওয়ার জন্য। কারণ সত্যি বলতে কী, আমার মনে হয় তারা এই কাজটি আরও ভালোভাবে করতে পারবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.