আপনি পড়ছেন

রাশিয়ার সাইবেরিয়ায় লেক বৈকাল অঞ্চলে শিকারি-সংগ্রাহকদের মধ্যে ইতিহাসের সবচেয়ে প্রাচীন প্লেগ প্রাদুর্ভাবের সন্ধান পেয়েছেন গবেষকরা। চার প্রত্নতাত্ত্বিক স্থানে সমাহিত মৃতদেহ থেকে প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে প্লেগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ইয়ারসিনিয়া পেসটিসের সবচেয়ে পুরোনো ধরন শনাক্ত করা হয়েছে। বুধবার বিজ্ঞান সাময়িকী ন্যাচারে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণা: সাড়ে ৫ হাজার বছর আগে সাইবেরিয়ায় প্লেগের প্রাদুর্ভাব ছিল সবচেয়ে পুরোনো
প্রতীকী ছবি

গবেষণার তথ্য অনুযায়ী, এই প্রাদুর্ভাবে শিশু ও কিশোররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। গবেষকরা বলছেন, এই আবিষ্কার ইতিহাসের অন্যতম মারাত্মক একটি জীবাণুর উৎপত্তি সম্পর্কে নতুন ধারণা দেয়। একইসঙ্গে ইউরেশিয়ায় ছড়িয়ে পড়ার আগে মারমট (এক ধরনের কাঠবিড়ালি) যে এই জীবাণুর আদি বাহক ছিল, সেই তত্ত্বকেও সমর্থন করে এটি।

ইউনিভার্সিটি অব কোপেনহেগেন ও কেমব্রিজ ইউনিভার্সিটির বিবর্তনবাদ বিষয়ক জিনতত্ত্ববিদ এবং এই গবেষণার জ্যেষ্ঠ লেখক এসকে উইলারসলেভ বলেন, ‘মানব ইতিহাসের অন্যতম প্রভাব বিস্তারকারী জীবাণুর উৎপত্তি ও প্রাথমিক প্রভাব নিয়ে আমরা এতদিন যা ভাবতাম, এই আবিষ্কার তা পুরোপুরি বদলে দিয়েছে।’

গবেষকরা জানান, ব্যাকটেরিয়ার এই প্রাচীন ধরনটিতে এমন কিছু জেনেটিক বৈশিষ্ট্য ছিল যা তরুণদের জন্য বিশেষভাবে প্রাণঘাতী। তবে আধুনিক প্লেগ ব্যাকটেরিয়ায় এই বৈশিষ্ট্যগুলো আর দেখা যায় না। সাইবেরিয়ার এই স্থানগুলো থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার দূরে লাটভিয়ায় ৫ হাজার ৩০০ থেকে ৫ হাজার বছর আগের প্লেগের প্রমাণ পাওয়া গিয়েছিল, যা এতদিন প্রাচীনতম হিসেবে পরিচিত ছিল।

অক্সফোর্ড ইউনিভার্সিটির বিবর্তনবাদ বিষয়ক জিনতত্ত্ববিদ এবং গবেষণার প্রধান লেখক রুয়াইরিধ ম্যাকলিওড জানান, প্রাচীন ডিএনএ নিয়ে কাজ করার পদ্ধতি উন্নত হওয়ার ফলেই ঐতিহাসিক রেকর্ডের চেয়েও প্লেগের অনেক পুরোনো অস্তিত্বের কথা জানা সম্ভব হয়েছে। এটি একটি জুনোটিক রোগ, যার জীবাণু মূলত মানুষের বদলে ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে থাকে। তবে এটি বারবার মানুষের শরীরে ছড়িয়ে পড়ে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।

মানুষ কৃষিকাজ শুরু করা ও ঘনবসতিপূর্ণ এলাকা গড়ে তোলার পরই বড় আকারের প্লেগ প্রাদুর্ভাব দেখা দেয় বলে এতদিন যে ধারণা ছিল, নতুন এই আবিষ্কার তাকে চ্যালেঞ্জ করেছে। একইসঙ্গে রোগের প্রাথমিক ধরনগুলো তুলনামূলকভাবে কম ক্ষতিকর ছিল বলে যে তত্ত্ব প্রচলিত ছিল, তারও বিরোধিতা করছে এই গবেষণা।

লেক বৈকাল অঞ্চলে পরীক্ষা করা ৪৬ জনের মধ্যে ১৮ জনের শরীরে ইয়ারসিনিয়া পেসটিসের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। মধ্যযুগে প্লেগে মৃতদের সমাহিত করার স্থানগুলোর চেয়েও এখানে সংক্রমণের হার বেশি ছিল। ম্যাকলিওড জানান, দুর্গম বনাঞ্চলে বসবাসকারী ছোট ছোট শিকারি-সংগ্রাহক দলের মধ্যে এমন বড় আকারের প্রাণঘাতী প্রাদুর্ভাবের প্রমাণ পাওয়াটা তাদের জন্য সম্পূর্ণ বিস্ময়কর ছিল। পরবর্তীতে জাস্টিনিয়ান প্লেগ এবং ব্ল্যাক ডেথের মতো ইতিহাসের অন্যতম মারাত্মক মহামারিগুলোর কারণ ছিল এই প্লেগ, যা ইউরোপের জনসংখ্যার একটি বড় অংশকে নিশ্চিহ্ন করে দিয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.