পুতিনকে ইস্ট এশিয়া সামিটে আমন্ত্রণ ফিলিপাইনের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র চলতি বছরের শেষের দিকে ম্যানিলায় অনুষ্ঠিতব্য ২১তম ইস্ট এশিয়া সামিটে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে বুধবার রাতে পুতিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আমন্ত্রণ জানান। ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে ফিলিপাইনের প্রেসিডেন্ট এখন কাজানে অবস্থান করছেন। এই জোটের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক স্মরণীয় শীর্ষ সম্মেলনে আসিয়ান নেতাদের আতিথেয়তা করবেন ভ্লাদিমির পুতিন।
বৈঠকে মার্কোস পুতিনকে বলেন, ‘একটি স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ অঞ্চলের দিকে আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আঞ্চলিক কাঠামো বজায় রাখতে ইস্ট এশিয়া সামিট একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়ে গেছে।’
শীর্ষ সম্মেলনের আগে বুধবার আসিয়ান-রাশিয়া বিজনেস ফোরামে রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মাকসিম রেশেতনিকভ জানান, গত এক দশকে রাশিয়া এবং এই জোটের মধ্যে বাণিজ্য ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
দ্বিপক্ষীয় ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও শক্তিশালী সহযোগিতা প্রত্যাশা করেন মার্কোস। বিশেষ করে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার ওপর জোর দেন তিনি। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে যৌথ কমিশনের বৈঠকের কথা স্মরণ করে মার্কোস জানান, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা উভয় দেশের পারস্পরিক অগ্রাধিকার হিসেবে আবির্ভূত হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে ব্যাঘাত ঘটে। এর জেরে জ্বালানি ঘাটতিতে থাকা ফিলিপাইন প্রথম দেশ হিসেবে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করে। এরপর রুশ নিষেধাজ্ঞার ওপর যুক্তরাষ্ট্রের ছাড় পাওয়ার পর গত মার্চে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনে দেশটি।
১৯৭৬ সালে বর্তমান প্রেসিডেন্টের বাবা ফার্দিনান্দ মার্কোস সিনিয়র তৎকালীন সোভিয়েত ইউনিয়নে এক ঐতিহাসিক সফর করেন। ওই সফরের মাধ্যমেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এই বছর দুই দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.