আপনি পড়ছেন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ প্রণালী অতিক্রম করেছে ফ্রান্সের পতাকাবাহী একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকার। কাতারএনার্জির চার্টার করা ‘ম্রাইখ’ নামের এই ট্যাংকারটি কাতার থেকে এলএনজি নিয়ে ওমান উপসাগর হয়ে পাকিস্তানের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার মেরিটাইম অ্যানালিটিকস প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড এই তথ্য জানিয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর প্রথমবার হরমুজ প্রণালী পার হলো ফরাসি ট্যাংকার
হরমুজ প্রণালী

কৌশলগত এই জলপথ পাড়ি দিয়ে উপসাগর ত্যাগ করেছে জাহাজটি। তবে কখন এবং কী পরিস্থিতিতে এটি পার হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। জাহাজটি পরিচালনা করছে নরওয়েভিত্তিক নুটসেন ওএএস শিপিংয়ের নঁত-ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান নুটসেন এলএনজি ফ্রান্স।

এদিকে যুদ্ধ অবসানের লক্ষ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংঘাত শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করত। বর্তমানে এই হার ৯০ শতাংশেরও বেশি কমে গেছে।

যুদ্ধের প্রথম ১০০ দিনে প্রায় ১ হাজার জাহাজ এই জলপথ অতিক্রম করেছে, যার গড় প্রতিদিন প্রায় ১০টি। পারাপারের সময় বেশিরভাগ জাহাজ হয় ইরানের জলসীমায় নির্ধারিত ‘ইরানি রুট’ ব্যবহার করে অথবা তাদের এআইএস ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখে।

ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যা উপসাগরীয় উৎপাদকদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.