নাইজারের বৃহত্তম বিমানবন্দরে হামলা, প্রাণ গেল ৩৫ জনের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বন্দুক হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুই জন বেসামরিক নাগরিক।

দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত। জায়গাটি নাইজারের সবচেয়ে স্পর্শকাতর নিরাপত্তাসংশ্লিষ্ট স্থাপনাগুলোর একটি। বেসামরিক হলেও এই বিমানবন্দরে নাইজারের সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে।
এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানা, হামলাকারীদের মধ্যে ৪ জন আহত হয়েছে এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে এবং গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একাধিক আরপিজি-৭ রকেট প্রোপেল্ড গ্রেনেড লাঞ্চার, বেশ কয়েকটি একে ৪৭, বিস্ফোরক, বেশ কয়েকটি গ্রেনেড, ওয়াকিটকি এবং কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দায় স্বীকার করে বৃহস্পতিবার সন্ধ্যায় বিবৃতি দিয়েছে নাইজারের সশস্ত্র ইসলামী গোষ্ঠী জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। এটি আল কায়েদার সমর্থনপুষ্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষ হওয়ার পর পরই বিমানবন্দর এলাকায় গুলি ও বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তারা। লাওয়ালি সালহা নামের এক বাসিন্দা বলেন, আমার বাসা বিমানবন্দরের কাছাকাছি। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ফজরের নামাজ শেষ হওয়ার পর পর আমরা প্রথম বিস্ফোরণের শব্দ শুনি। প্রথমে ভেবেছিলাম হয়তো কাছাকাছি কোনো ট্রাক কিংবা বাসের টায়ার ফেটে গেছে। পরে গুলির শব্দ শুনে বুঝতে পারলাম আসলে কী ঘটছে।
নাইজার মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশের সরকার ও সেনাবাহিনী গত ১০ বছর ধরে কট্টর ইসলাপন্থী বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। এর আগে জানুয়ারি মাসে একবার এ বিমানবন্দরে হামলা করেছিল আইএসপন্থি একটি সন্ত্রাসী গোষ্ঠী। সেই হামলায় নাইজারের একজন সেনাসদস্য এবং ২০ জন হামলাকারী নিহত হয়েছিলেন। গত ৩ বছর ধরে নাইজারে সামরিক সরকার ক্ষমতায় রয়েছে। জেএনআইএমের বিরুদ্ধে গতকালই দেশজুড়ে অভিযান শুরু হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.