আপনি পড়ছেন

ইরান হামলা চালালে ইসরায়েল অবিলম্বে ও কঠোরভাবে তার জবাব দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মার্কিন সমালোচনার মধ্যে তিনি স্পষ্ট করে বলেছেন, তাদের কী করতে হবে তা কেউ বলে দিতে পারবে না। লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা বলয় থেকে কোনো অবস্থাতেই ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলেও তিনি জানান।

ইসরায়েল কাটজ: আমাদের কী করতে হবে তা কেউ বলে দিতে পারে না
ইসরায়েল কাটজ

চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার কাটজ বলেন, ‘ইরান যদি আমাদের ওপর হামলা চালায়, তবে আমরা অবিলম্বে পদক্ষেপ নেব এবং কঠোর জবাব দেব। আমাদের কী করতে হবে তা কেউ বলে দিতে পারে না, এবং আমরা তা প্রমাণ করেছি।’

তিনি আরও বলেন, ‘সব ধরনের সক্ষমতা আমাদের রয়েছে এবং তা আরও বাড়ানো হচ্ছে। ইসরায়েল অবিলম্বে বা পরবর্তীতে এর জবাব দিতে পারে।’

কাটজ দাবি করেন, ‘লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় জিহাদি গোষ্ঠী বা গাজায় হামাসের বিরুদ্ধে আমাদের হয়ে লড়াই করার জন্য আমরা কখনোই যুক্তরাষ্ট্রকে বলিনি। আমরা একাই তা করি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম এবং এখনও করি যে, যুক্তরাষ্ট্র আমাদের অধিকারের প্রতি সমর্থন জানাবে। এসব শত্রুর বিরুদ্ধে কাজ করার জন্য তারা আমাদের সামরিক নয়, বরং একটি কূটনৈতিক সুরক্ষা দেবে।’

কাটজ বলেন, ‘লেবানন, সিরিয়া এবং গাজায় আমরা নিরাপত্তা বলয় থেকে সরে আসব না। সিরিয়া, গাজা বা লেবানন—কোনো অবস্থাতেই আমরা সেখান থেকে ফিরে আসব না।’

লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কয়েক দিন পর এই বিবৃতি দেওয়া হলো। ইসরায়েলি কর্মকর্তারা এই সিদ্ধান্তের সমালোচনা করেন এবং চুক্তির শর্তগুলো না মানার অঙ্গীকার করেন। এর ফলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় ভ্যান্স ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতার সমালোচনাকারী ইসরায়েলি সরকারের সদস্যদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি যদি ইসরায়েলি সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে পুরো বিশ্বে অবশিষ্ট থাকা আমার একমাত্র শক্তিশালী মিত্রকে হয়তো আক্রমণ করতাম না।’

ভ্যান্স জানান, ইসরায়েলি সরকারের কিছু সদস্য মার্কিন প্রেসিডেন্টকে খুব ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন।

পাকিস্তানি মধ্যস্থতাকারী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে সমঝোতা স্মারকটি কার্যকর হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার শুরু করবে এবং ইরান সামুদ্রিক যান চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে।

লেবাননে শত্রুতা অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে শর্ত অন্তর্ভুক্ত থাকার খবর পাওয়া সত্ত্বেও মধ্যরাতের পর ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক হামলায় ৩ হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন। এছাড়া ১০ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

সিরিয়াতেও ইসরায়েল তাদের উপস্থিতি বজায় রেখেছে। নতুন সিরীয় প্রশাসন ইসরায়েলের প্রতি কোনো হুমকি না দেওয়া সত্ত্বেও বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েলি বাহিনী সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি সামরিক স্থাপনা, সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া, ইসরায়েল ফিলিস্তিনি ও লেবাননের ভূখণ্ড দখল করে রেখেছে এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবে উল্লেখিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে সেনা প্রত্যাহার করছে না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.