আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে। দীর্ঘদিনের মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খুলে দেওয়ার পর একদিনেই ২৫টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। গত বৃহস্পতিবার এই জাহাজগুলো জাপান, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, ভারত ও চীনের উদ্দেশে পণ্য নিয়ে রওনা দেয়।

হরমুজে কাটল জট, একদিনেই পার ২৫ জাহাজ
হরমুজ প্রণালী

যুদ্ধ বন্ধ এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১৪ জুন পাকিস্তান-মধ্যস্থতায় ১৪ দফার একটি সমঝোতা স্মারকে পৌঁছায় ইরান ও যুক্তরাষ্ট্র। ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম’ নামে পরিচিত এই চুক্তিটি ১৮ জুন থেকে কার্যকর হয়। চুক্তিটিতে ডিজিটালভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই চুক্তির আওতায় লেবাননসহ চলমান যুদ্ধের অবসান, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর এই জলপথে বাণিজ্যিক চলাচল মারাত্মকভাবে কমে যায়। তখন থেকেই হরমুজ প্রণালীর পরিস্থিতি বাজারের গভীর মনোযোগ আকর্ষণ করেছিল।

অ্যানালিটিক্স ফার্ম কেপলার ও মেরিনট্রাফিক থেকে আনাদোলুর সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, সার ও কন্টেইনারবাহী মোট ২৫টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে ৯টি জাহাজ সম্পূর্ণ বোঝাই অবস্থায় ছিল।

শুধুমাত্র চারটি সুপারট্যাঙ্কারই এই প্রণালী দিয়ে অন্তত ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করেছে। তিনটি সুপারট্যাঙ্কারে ছিল সৌদি আরবের ৬২ লাখ ব্যারেল অপরিশোধিত তেল, যার মধ্যে ৪০ লাখ ব্যারেলের বেশি জাপান ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশে পাঠানো হচ্ছে। তবে সৌদি পতাকাবাহী ট্যাঙ্কার ‘জাহাম’-এ থাকা ২১ লাখ ব্যারেল তেলের গন্তব্য এখনও জানা যায়নি।

সংযুক্ত আরব আমিরাত থেকে ১৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করে ‘তেনজান’ নামের একটি সুপারট্যাঙ্কারও জাপানের দিকে যাচ্ছে। কাতারের রাস লাফান ফ্যাসিলিটি থেকে ১ লাখ ৬৯ হাজার ঘনমিটার এলএনজি বোঝাই করে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ফরাসি পতাকাবাহী ট্যাঙ্কার ‘মরাইখ’।

এছাড়া হংকংয়ের পতাকাবাহী ট্যাঙ্কার ‘টং লিন ওয়ান’ সংযুক্ত আরব আমিরাত থেকে ৫ লাখ ৯২ হাজার ব্যারেল পেট্রোলিয়াম পণ্য বহন করছে। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছে। প্রণালী অতিক্রমকারী দুটি মালবাহী জাহাজ ভারত ও চীনে সার পরিবহন করছে।

মেরিনট্রাফিকের তথ্যে দেখা গেছে, গত ১৪ জুন ১২টি, ১৫ জুন ১০টি, ১৬ জুন ১৪টি এবং ১৭ জুন ৭টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী অতিক্রম করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী অনেক বাণিজ্যিক জাহাজই নিষেধাজ্ঞার আওতায় ছিল অথবা তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের অংশ হিসেবে চিহ্নিত হয়েছিল। সাম্প্রতিক বাণিজ্যিক পারাপারের একটি বড় অংশই ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে হয়েছে, যা সাধারণত ‘ইরান রুট’ নামে পরিচিত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.