আপনি পড়ছেন

সামরিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারকে ‘অপরিহার্য নিরাপত্তা স্বার্থ’ হিসেবে ঘোষণা করেছে ফ্রান্স। উদীয়মান যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষা উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং জাতীয় সার্বভৌমত্ব শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়।

ফ্রান্সের সামরিক নীতিতে এআই এখন ‘অপরিহার্য
ফ্রান্সের পতাকা

ব্রুজে প্রতিরক্ষা বিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তার মন্ত্রী পর্যায়ের সংস্থার (মিনিস্টেরিয়াল এজেন্সি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ডিফেন্স) কার্যালয় উদ্বোধনের সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রিন বলেন, ‘এই সিদ্ধান্তটি রাজনৈতিক এবং কৌশলগত। এটি অত্যন্ত সুনির্দিষ্টও বটে।’

তিনি আরও বলেন, ‘এটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিরোধ, গোয়েন্দাগিরি বা ক্রিপ্টোগ্রাফির সমপর্যায়ে নিয়ে এসেছে। এটি সরকারি ক্রয় প্রক্রিয়াকে সহজ করবে এবং আমাদেরকে আরও দ্রুত নতুন অংশীজনদের, বিশেষ করে সম্ভাবনাময় এআই স্টার্টআপগুলোকে যুক্ত করার সুযোগ করে দেবে।’

আধুনিক যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বাড়তে থাকায় ২০৩০ সালের মধ্যে সম্ভাব্য তীব্র সংঘাতের প্রস্তুতির প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, অ্যালগরিদম ডিজাইন থেকে শুরু করে অপারেশনাল পর্যায়ে মোতায়েন পর্যন্ত সিস্টেমের উন্নয়ন ও ব্যবহারে ফ্রান্সকে অবশ্যই সার্বভৌমত্ব বজায় রাখতে হবে। একইসঙ্গে প্রযুক্তিগত নির্ভরতার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে।

নতুন নীতিমালার অধীনে সামরিক এআই-কে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা বলপ্রয়োগ বা তা দমনের ক্ষমতাসম্পন্ন সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে। এর সমগ্র জীবনচক্রে রাষ্ট্রীয় তদারকি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রযোজ্য হবে।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘোষণার ফলে ইউরোপীয় আইনের অধীনে বিশেষ ক্রয় প্রক্রিয়া ব্যবহারের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে উন্নত প্রযুক্তি এবং বিশ্বস্ত শিল্প অংশীদারদের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব হবে।

প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রিন বলেন, ‘প্রয়োজন হলে এটি আমাদেরকে মাসের হিসেবে নির্ধারিত সময়সীমা থেকে সপ্তাহের হিসেবে নেমে আসার সক্ষমতা দেবে। সাইবার নিরাপত্তা, গোয়েন্দা কার্যক্রম, সামরিক অভিযান এবং আমাদের প্রযুক্তিগত উৎকর্ষ বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আগামী মাসগুলোতে এআই সংস্থাটি এই নীতিমালার বাস্তবায়ন তদারকি করবে এবং নতুন পদ্ধতি চালু করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.