আপনি পড়ছেন

রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার প্রভাব কমাতে মস্কো প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। একইসঙ্গে ইউক্রেনে নিজেদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে দেশটি। শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

৫৫৫টি ড্রোন ভূপাতিত করার দাবি, ইউক্রেনে হামলা অব্যাহত রাখবে মস্কো
দিমিত্রি পেসকভ

এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ড্রোন হামলা অব্যাহত রয়েছে। তবে এর পরিণতি কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইউক্রেন বর্তমানে অত্যন্ত কঠিন অবস্থানে রয়েছে দাবি করে পেসকভ জানান, কিয়েভের বর্তমান নীতি আলোচনার অনুকূলে নেই এবং সামনের সারির পরিস্থিতি শিগগিরই ইউক্রেনের জন্য পুরোপুরি বিপর্যয়কর হয়ে উঠবে।

পেসকভ জানান, ড্রোন হামলাসহ সব ঘটনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়মিত প্রতিবেদন পাচ্ছেন। এছাড়া ইউক্রেনে রাশিয়ার হামলা চলবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে পেসকভ বলেন, ‘ক্ষমতার অবস্থান থেকে রাশিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা কোনো ফল বয়ে আনবে না।’

তিনি আরও বলেন, ‘ইউরোপীয়দের মধ্যে একটি গভীর ভ্রান্ত ধারণা রয়েছে। তারা মনে করে, রাশিয়ার দুর্বলতার ওপর ভিত্তি করে এবং ক্ষমতার অবস্থান থেকে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।’

পেসকভের মতে, এটি একটি মারাত্মক ভুল। তিনি বলেন, ‘এটি ইউরোপীয়দের অযোগ্যতা, ভুল তথ্য নাকি বোকামির কারণে হচ্ছে, তা আমরা নিশ্চিত নই। তবে এটি একটি বাস্তব সত্য।’

তবে সাধারণ দৃষ্টিকোণ থেকে আলোচ্যসূচিতে থাকা অসংখ্য বিষয় নিয়ে কথা বলার জন্য রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে যোগাযোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, ‘ইউক্রেন সংঘাতসহ বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাদের অবগত হওয়াটা ভালো হবে।’

এর আগে বৃহস্পতিবার রাতে একাধিক অঞ্চলে বড় ধরনের হামলা চালানো ৫৫৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করে রাশিয়া। অন্যদিকে এই হামলায় মস্কো তেল শোধনাগারে আঘাত হানার দাবি করে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আলাদা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.