আপনি পড়ছেন

দক্ষিণ লেবাননে চার ইসরায়েলি সেনার মৃত্যুর পর পুরো লেবানন ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের একমাত্র লক্ষ্য হলো ‘স্থায়ী যুদ্ধ’। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আব্বাস আরাঘচি: ইসরায়েলের একমাত্র লক্ষ্য ‘স্থায়ী যুদ্ধ
আব্বাস আরাঘচি

আব্বাস আরাঘচি বলেন, বেন-গ্যভিরের মন্তব্য কোনো সাধারণ ‘গণহত্যাকারী পাগলের প্রলাপ নয়’, বরং এটি ইসরায়েলি সরকারের জাতীয় নিরাপত্তামন্ত্রীর প্রকাশ্য বক্তব্য। তিনি আরও বলেন, ‘তেল আবিবভিত্তিক এই গণহত্যাকারী গোষ্ঠীটি পুরো মানবতার জন্য হুমকিস্বরূপ। তারা সব মানুষের জন্য বিপদের কারণ। তাদের একমাত্র লক্ষ্য হলো স্থায়ী যুদ্ধ।’

এর আগে দক্ষিণ লেবাননে যুদ্ধে চার ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবর জানায় দেশটির সেনাবাহিনী। এরপরই লেবাননে বড় ধরনের হামলার আহ্বান জানান বেন-গ্যভির। এক্সে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ইসরায়েলকে অবশ্যই পুরো বিশ্বকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং নাগরিকদের নিরাপত্তা হেলাফেলার বিষয় নয়। পুরো লেবানন অবশ্যই জ্বলবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যক্তিগত বৈঠকেও একই কথা বলেছেন বলে জানান বেন-গ্যভির। তিনি জানান, একজন ইসরায়েলি মায়ের কান্নার বদলায় হাজারও লেবানিজ মাকে কাঁদতে হবে।

বেন-গ্যভির বলেন, ‘পিং-পং খেলা অনেক হয়েছে। মধ্যপ্রাচ্যে পরিমিত প্রতিক্রিয়া এবং সংযম দিয়ে জেতা যায় না, এখানে উন্মত্ত হতে হয়। সন্ত্রাসকে নিশ্চিহ্ন ও গুঁড়িয়ে দিতে হবে।’

লেবাননে সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির শর্ত থাকা সত্ত্বেও মধ্যরাতের পর হামলা জোরদার করে ইসরায়েল। লেবাননের সরকারি সংবাদ সংস্থার (এনএনএ) তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন। এছাড়া এই হামলার কারণে ১০ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক এই সামরিক অভিযানের সময় ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে ১০ কিলোমিটারের বেশি ভেতরে প্রবেশ করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.