আপনি পড়ছেন

সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত করা থেকে ইসরায়েলকে নিবৃত্ত করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একজন জ্যেষ্ঠ সহযোগী এই সতর্কবার্তা দেন।

ইসরায়েলকে থামাতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান
ইরানের পতাকা

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিষয়ক উপপ্রধান সৈয়দ মেহেদি তাবাতাবাই মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রধান বাধা হলো ইসরায়েল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি যেন চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে না পারে, তারা সেই চেষ্টাই করবে।

এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রধান শত্রু হলো দখলদার এই শাসকগোষ্ঠী এবং তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা যেন কোনো চুক্তির দিকে এগোতে না পারে, সেই চেষ্টা করবে।’

তাবাতাবাই আরও জানান, অপর পক্ষ চুক্তি লঙ্ঘন না করা পর্যন্ত ইরান সমঝোতা স্মারকের সব শর্ত মেনে চলবে। গত বুধবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিকভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

তিনি আরও বলেন, ‘তবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে, যাতে তৃতীয় কোনো পক্ষের অন্তর্নিহিত বিদ্বেষের কারণে শান্তি বিঘ্নিত না হয়।’

দুই পক্ষের মধ্যে কয়েক সপ্তাহ বা মাসের পর্দার আড়ালের দরকষাকষির পর এই সমঝোতা অর্জিত হয়। তবে এমন এক সময়ে এই সতর্কবার্তা দেওয়া হলো, যখন এই সমঝোতা সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা সংবাদমাধ্যম আনাদোলুকে নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এর আগে শুক্রবার দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন দশ লাখেরও বেশি বাসিন্দা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.