যুক্তরাজ্যে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন এক ট্রেনের চালক। আহত হয়েছেন অন্তত ৮৯ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির

স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের একাধিক ইউনিট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি ছিল করবি থেকে লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী বিকেল ৪টা ৪০ মিনিটের এবং অন্যটি নটিংহ্যাম থেকে সেন্ট প্যানক্রাসগামী বিকেল ৩টা ৫০ মিনিটের। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এটিকে বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে।
ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি) জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি একজন ট্রেন চালক এবং আরএমটির প্রাক্তন প্রতিনিধি। সংগঠনটির মহাসচিব এক বিবৃতিতে নিহত চালকের পরিবার, সহকর্মী ও রেলকর্মীদের প্রতি সমবেদনা জানান।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২২ জনের অবস্থা গুরুতর। আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত যাত্রী পিটার ন্যাপ জানান, তিনি ট্রেনের সামনের বগিতে ছিলেন। পিটার বলেন, ‘মনে হয়েছে কোনো বোমা বিস্ফোরণের মধ্যে পড়েছি।’
ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্যক্তির প্রতি শোক প্রকাশ করে দুর্ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। দুর্ঘটনার কারণে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনে যাওয়া ও সেখান থেকে ছেড়ে যাওয়া ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.