সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে দেশটির অবজারভার পত্রিকা এক প্রতিবেদনে দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়, তিনি সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিতে পারেন এবং ক্ষমতা ছাড়ার একটি সময়সূচিও প্রকাশ করতে পারেন। খবর রয়টার্সের

তবে সরকারের একটি সূত্র অবজারভারের দাবি নাকচ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী এখনও দেশের শাসনকার্য পরিচালনার দিকেই মনোযোগী রয়েছেন।
কয়েক মাস ধরে স্টারমারের নেতৃত্ব নিয়ে যে চাপ তৈরি হচ্ছিল, তা গত শুক্রবার আরও বেড়ে যায়। সেদিন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম পার্লামেন্টে একটি আসন জেতেন, যা তাকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের চ্যালেঞ্জ জানানোর সুযোগ করে দিয়েছে।
অবজারভারের প্রতিবেদনে বলা হয়, স্টারমার তার সরকারি গ্রামীণ বাসভবন চেকার্সে স্ত্রীকে নিয়ে বিষয়টি আলোচনা করছিলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যালোচনা করছিলেন। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, সোমবারের মধ্যেই তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বক্তব্য দেবেন।
তবে সরকারি সূত্র জানিয়েছে, স্টারমার এখনও তার দায়িত্ব পালনে মনোযোগী এবং এর আগে দেওয়া বক্তব্যগুলোও সে অবস্থানই প্রতিফলিত করে।
শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করবেন তিনি এবং দলীয় কোন্দলের মাধ্যমে লেবার পার্টিকে বিভক্ত না করার আহ্বান জানান।
২০২৪ সালের নির্বাচনে মধ্যপন্থী বামঘেঁষা লেবার পার্টিকে বড় বিজয় এনে দিয়েছিলেন স্টারমার। কিন্তু পরবর্তী সময়ে একাধিক বিতর্ক ও নীতিগত অবস্থান পরিবর্তনের কারণে তার জনপ্রিয়তা দ্রুত কমে যায়। সমালোচকদের মতে, জীবনযাত্রার মান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ার ধারণা ভোটারদের মধ্যে ক্রমশ শক্তিশালী হয়েছে।
স্টারমার যদি পদত্যাগ করেন বা তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। প্রায় দুই শতাব্দীর মধ্যে এটি হবে প্রধানমন্ত্রীর পদে সবচেয়ে বেশি পরিবর্তনের নজির।
বিশ্লেষকদের মতে, জনসেবা উন্নয়ন এবং অবৈধ অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় ধারাবাহিক সরকারের ব্যর্থতার কারণে জনঅসন্তোষ বাড়ছে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, লেবার পার্টির ১০০ জনেরও বেশি নির্বাচিত সংসদ সদস্য, যা হাউস অব কমন্সে দলটির মোট সদস্যের প্রায় এক-চতুর্থাংশ, তারা প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ অথবা তার বিদায়ের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন।
অবজারভার আরও জানিয়েছে, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, দাতা ও শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা করে স্টারমার নাকি এই সিদ্ধান্তে পৌঁছেছেন, তার অবস্থান আর টেকসই নয়। তবে প্রতিবেদনে কোনো সূত্রের নাম উল্লেখ করা হয়নি।
৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহ্যামকে লেবার পার্টির অনেকেই স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন। আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর কিংবা আনুষ্ঠানিক নেতৃত্ব নির্বাচন— দুই ক্ষেত্রেই তার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.