আপনি পড়ছেন

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ক্রমবর্ধমান তৎপরতার বিরুদ্ধে নিজ দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মোসাদের আঞ্চলিক তৎপরতা নিয়ে মালয়েশিয়ার সতর্কতা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, প্রতিবেশী দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে পরিচালিত বিভিন্ন সন্দেহভাজন অভিযানসহ সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদকে (এমকেএন) নির্দেশ দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিমের মতে, গত তিন থেকে চার বছরে মোসাদের কার্যক্রম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে জাতীয় সুরক্ষার স্বার্থে বিষয়টিতে গভীর মনোযোগ দেওয়া জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও জানান, থাইল্যান্ডের ব্যাংকক, ফুকেট এবং দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর জমি কেনার মতো বিষয়গুলোও এই তৎপরতার অন্তর্ভুক্ত রয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর ঘাঁটি থেকে পরিচালিত মোসাদের তৎপরতা কতটা জোরালো, সে বিষয়ে সাধারণ মানুষকে জানাতে আমি এমকেএনকে বলেছি। গত তিন বা চার বছরে তাদের এসব কার্যক্রম তিন থেকে চার গুণ বেড়েছে।’

আঞ্চলিক নিরাপত্তা হুমকিগুলো কার্যকর সহযোগিতার মাধ্যমে মোকাবিলা করার ওপর জোর দেন মালয়েশীয় প্রধানমন্ত্রী। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কুয়ালালামপুরের ‘উত্তম’ সম্পর্ক বজায় রাখা উচিত।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রয়োজন। পাশাপাশি আমাদের সর্বোচ্চ নজরদারি বজায় রেখে নিজস্ব সক্ষমতা দৃঢ়, কার্যকর ও শক্তিশালী করা নিশ্চিত করতে হবে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.