তারেক রহমানকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে হইচই
- Details
- by ২৪ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় সংসদে দেওয়া নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে রোববার সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে বিএনপি, জামায়াত ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের পর এক পর্যায়ে স্পিকার ও ডেপুটি স্পিকারকে হস্তক্ষেপ করতে হয়।
বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল হান্নান মাসউদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভা ও ভাষণে বিরোধী দল সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করেছেন, যা তাদের হতাশ করেছে।
এছাড়া ঋণখেলাপি ও ইসলামী ব্যাংক সংক্রান্ত প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কিছু মন্তব্য ঋণখেলাপিদের উৎসাহিত করার মতো বার্তা দেয় বলে তার মনে হয়েছে।
হান্নান মাসউদের বক্তব্যের পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
পরে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফ্লোর নিয়ে বলেন, হান্নান মাসউদের কোন বক্তব্যটি ভুল ছিল, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে এবং সমালোচনা মানেই অসম্মান নয়।
এরপর বিএনপি মহাসচিব ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পিকারের কাছে বক্তব্যের অসত্য অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, সংসদ নেতাকে নিয়ে অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যায় না।
মির্জা ফখরুলের বক্তব্যের সময় বিএনপি ও জামায়াতের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় হান্নান মাসউদ আবার বক্তব্য দেওয়ার চেষ্টা করলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে থামিয়ে দেন।
ডেপুটি স্পিকার বলেন, যখন খুশি দাঁড়িয়ে কথা বলা সংসদের রীতি নয়। আপনি বসুন। হান্নান মাসউদ, এটা শাহবাগ চত্বর নয়, এটা জাতীয় সংসদ।
পরিস্থিতি শান্ত করতে পরে ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সংসদের বাইরে দেওয়া বক্তব্য বা রাজনৈতিক বিতর্ক সংসদে টেনে না আনার আহ্বান জানান।
হান্নান মাসউদের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সত্য-মিথ্যা নিয়ে বিতর্কে জড়ালে অনেক বিষয়ই সবার জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তাই পুরো বিষয়টি উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
পরবর্তীতে এ ইস্যুতে আর কোনো আলোচনা হয়নি এবং সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.