আপনি পড়ছেন

দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং আর্থিক খাতের সুশাসন জোরদারে বাংলাদেশকে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের লোগো

মঙ্গলবার (২৩ জুন) ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দেয়। ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে দেশের ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, প্রকল্পটির মূল লক্ষ্য হলো ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা বাড়ানো, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা উন্নত করা এবং ব্যাংক পুনর্গঠন ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারের ভিত্তি তৈরি করা। একই সঙ্গে আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো এবং আর্থিক খাতের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।

প্রকল্পের আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, জরুরি তারল্য সহায়তা (ইমার্জেন্সি লিকুইডিটি অ্যাসিস্ট্যান্স) কাঠামো গড়ে তোলা, ব্যাংক রেজোলিউশন বা পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্বব্যাংক তাদের পর্যবেক্ষণে বলেছে, বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে দুর্বল সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার ওপর প্রভাব বিস্তার এবং সংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়ার মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ২০২৬ সালের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ার গড় ৭ দশমিক ৯ শতাংশের তুলনায় অনেক বেশি। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের ঝুঁকি-ভিত্তিক মূলধন অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম বলেন, বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত অপরিহার্য।

তিনি বলেন, ব্যাংক খাত বর্তমানে চাপের মধ্যে থাকলেও এই প্রকল্প ক্ষুদ্র আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ব্যাংক খাতে আস্থা ও স্থিতিশীলতা ফিরে এলে বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আরও বাড়বে।
প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইসিটি) অবকাঠামোও আধুনিকায়ন করা হবে। এতে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তথ্য বিশ্লেষণ সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ তোশিয়াকি ওনো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর মাধ্যমে ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলা এবং সংকট ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী হবে।

বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি এবং সুশাসনের সংকট মোকাবিলায় চলমান সংস্কার কার্যক্রম সফল হলে দেশের ব্যাংকিং খাতের প্রতি বিনিয়োগকারী ও আমানতকারীদের আস্থা বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.