আপনি পড়ছেন

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

চীন সফরের দ্বিতীয় পর্বে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্টেশনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে যান।

এর আগে বুধবার দুপুরে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে তিনি দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম বার্ষিক সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক লালগালিচা সংবর্ধনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, প্রযুক্তি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এর সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন এবং ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ শীর্ষক বিশেষ অধিবেশনে অংশ নেন। সেখানে উদ্ভাবন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি ও উদ্ভাবনের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.