তেলের দাম কমায় মার্কিন জ্বালানি শেয়ারে ধস
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুদ্ধ শুরুর পর তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচল স্বাভাবিক হতে শুরু করা এবং ভূরাজনৈতিক ঝুঁকির উদ্বেগ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার শেয়ারবাজারে শেভরন, এক্সন মবিলসহ বড় বড় জ্বালানি কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।

এদিন শেভরনের শেয়ারের দাম ২ দশমিক ৩ শতাংশ, এক্সন মবিলের ২ দশমিক ৫ শতাংশ এবং কনোকোফিলিপসের ২ দশমিক ৭ শতাংশ কমেছে। এছাড়া ভ্যালেরো এনার্জির ২ দশমিক ৩ শতাংশ, ডেভন এনার্জির ২ দশমিক ৭ শতাংশ, অক্সিডেন্টাল পেট্রোলিয়ামের ৩ শতাংশ এবং এপিএ কর্পোরেশনের ৩ দশমিক ৫ শতাংশ দরপতন হয়েছে।
গ্রিনিচ মান সময় ১৩৪৫-এ আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৩ দশমিক ৬৭ ডলারে লেনদেন হয়। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে ৭০ দশমিক ১৭ ডলারে নেমে আসে।
কেপলার এবং মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২২ জুনের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ১৭২টি জাহাজ চলাচল করেছে। এর ফলে দৈনিক জাহাজ চলাচলের গড় সংখ্যা ৩৪টিতে দাঁড়িয়েছে, যা যুদ্ধপূর্ববর্তী সময়ের প্রায় ২৫ শতাংশ। এই পরিসংখ্যান সামনে আসার পরই তেলের দাম কমতে শুরু করে।
সব জাহাজের জন্য উন্মুক্ত একটি সাময়িক সামুদ্রিক করিডোর তৈরির বিষয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় করার কথা জানায় ওমান। এরপর বাজার পরিস্থিতি আরও স্বাভাবিক হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালীতে সংঘাতের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি অর্জন করেছে ওয়াশিংটন।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত থাকার প্রত্যাশায় ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও কমেছে। এটি অপরিশোধিত তেলের দাম এবং জ্বালানি খাতের শেয়ারের ওপর অতিরিক্ত প্রভাব ফেলেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.