আপনি পড়ছেন

ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। ১২৫ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পের পর ওই অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বিকালের এই ঘটনায় রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ধ্বংসযজ্ঞ
ছবি - সংগৃহীত

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পর পর দুটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। প্রথমে ইয়ারাকুই প্রদেশের রাজধানী সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর ইউমারে এলাকার দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোরন উপকূলীয় এলাকার ঠিক পশ্চিমে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল)।

ভেনেজুয়েলার ইতিহাসে এটি সবচেয়ে বড় এবং গত ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এই জোড়া ভূকম্পনের ফলে রাজধানী কারাকাস ব্যাপকভাবে কেঁপে ওঠে এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। কেন্দ্রস্থলের কাছাকাছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ শুরু করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওচিত্রে রাজধানীর বাণিজ্যিক এলাকাগুলোতে ধসে পড়া ভবনের কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ধুলোর কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে। আটকে পড়া বা আহত নাগরিকদের উদ্ধারে জরুরি কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। কারাকাসের প্রধান সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যাপক কাঠামোগত ক্ষতি ও কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো স্থানীয় গণমাধ্যমকে জানান, তীব্র কম্পনের কারণে বেশ কিছু বাড়িঘর ও ভবন ধসে পড়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ‘বেসামরিক প্রতিরক্ষা, স্বেচ্ছাসেবক, দমকলকর্মী এবং পুলিশসহ সব নিরাপত্তা ও জরুরি সাড়া প্রদানকারী সংস্থা ঘটনাস্থলে পুরোপুরি মোতায়েন রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী কারাকাসের আলতামিরা এলাকার পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। সেখানে বহুতল আবাসিক ভবনগুলো আংশিকভাবে ধসে পড়ায় রাস্তা থেকেই ভেতরের আসবাবপত্র চোখে পড়ছে। সম্ভাব্য পরাঘাত বা আফটারশকের কারণে প্রাণহানি এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে না থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দিওসদাদো কাবেলো বলেন, ‘আমরা আপনাদের রাস্তায় থাকার, শিশু ও বয়স্কদের দিকে নজর রাখার এবং উদ্ধার কার্যক্রম চলার সময় শান্ত থাকার পরামর্শ দিচ্ছি।’

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) ভেনেজুয়েলার নিকটবর্তী উপকূল এবং প্রতিবেশী দ্বীপ আরুবা, বোনেয়ার ও কুরাসাওয়ের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এছাড়া পুয়ের্তো রিকো এবং ইউএস ভার্জিন আইল্যান্ডসের জন্যও সুনামি সতর্কতা সক্রিয় করা হয়েছে। উপকূলীয় জোয়ার মাপার যন্ত্রগুলোতে অস্বাভাবিক ঢেউয়ের ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.