আপনি পড়ছেন

তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের উদ্বেগের প্রেক্ষিতে বেইজিং জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে এই উন্নয়নমূলক সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। দেশটি স্পষ্ট করেছে যে, এই প্রকল্পে তারা অন্য কোনো পক্ষের হস্তক্ষেপও চায় না। শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব কথা বলেন।

‘তিস্তা প্রকল্পে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন’
চীনের পানিসম্পদমন্ত্রী লি কুওইং ও প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে প্রস্তুত আছে চীন। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, পানি সংরক্ষণ ও মানুষের জীবিকার মতো ক্ষেত্রে এই আলোচনা ও সহযোগিতা বাড়ানো হবে। তিনি বলেন, ‘জীবিকার সঙ্গে জড়িত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশ সরকার বেশ গুরুত্ব দিয়ে থাকে। এই প্রকল্পে সহযোগিতা দিতে কী করা যায়, তার জন্য প্রস্তুত আছে চীন।’

৯ হাজার কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে নদীর তীর ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি সংকট দূর করার উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিনের পানিবণ্টন চুক্তি জটিলতার মাঝে এই সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প উত্তরাঞ্চলের কৃষি ও জীবিকায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রথম ধাপের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা বা ৭৫০ মিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বা ৫৫৫ মিলিয়ন ডলার চীনের কাছে ঋণ হিসেবে চাওয়া হয়েছে এবং বাকি অর্থ সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে। ২০২৯ সালের মধ্যে প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং পানিসম্পদমন্ত্রী লি কুওইংয়ের সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা দেবে চীন। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও কাজ ত্বরান্বিত করতে দুই দেশের বিশেষজ্ঞরা একে অপরকে সহযোগিতা করবেন।

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চুক্তির কোনো সুরাহা না হওয়ায় বাংলাদেশ সরকার নিজস্ব উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা হাতে নেয়। ২০২৪ সালের অগাস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর বর্তমান প্রশাসন পুনরায় চীনের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.