ইতালিতে বাংলাদেশি এক পরিবারের তিনজনকে হত্যা
- Details
- by ২৪ ডেস্ক
ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় বাংলাদেশি একটি পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দেশটির স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে ভিয়া মন্টিগ্লিও এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের ছয় বছরের কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন ওই দম্পতির ১৮ বছর বয়সী ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ইতালির গণমাধ্যমে জানানো হয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারান কামাল, তার স্ত্রী ও মেয়ে। হামলার সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন কামালের ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। আহত তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।
এদিকে দ্য ডেইলি ড্যাজলিং ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায়। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের শিশুকন্যা (৬) রয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জের, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে— সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
ফরেনসিক ও পুলিশ দল ঘটনাস্থলটি সিলগালা করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করছে। ভবনের আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অত্যন্ত নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুরো এলাকা ঘিরে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.