আপনি পড়ছেন

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস ধরে লড়াই চলছে। এই লড়াই বন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে একটি রূপরেখা চুক্তি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতেরা যৌথভাবে এ চুক্তি ঘোষণা করেন। খবর আল জাজিরার

রূপরেখা চুক্তিতে সই করল লেবানন ও ইসরায়েল
ছবি- রয়টার্স

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদাহ এই চুক্তিতে সই করেন। চুক্তিটির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি কর্মকর্তারা।

নাদা হামাদাহ বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, স্থায়ীভাবে বৈরিতার অবসান, বাস্তুচ্যুত মানুষের নিজ ভূমিতে ফিরে যাওয়া এবং সব লেবাননির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির সঙ্গে বেঁচে থাকার পথে এ রূপরেখা চুক্তি একটি প্রথম পদক্ষেপ।

ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার বলেছেন, এই চুক্তির চূড়ান্ত লক্ষ্য, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। একটি প্রকৃত শান্তি হলো, যেখানে দুই দেশই নিরাপদে বসবাস করবে এবং ইসরায়েল ও লেবানন পরস্পরের সার্বভৌমত্বকে সম্মান ও রক্ষা করবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে এ চুক্তি ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবাননে অবস্থান বজায় রাখার সুযোগ দেবে।

চুক্তি সইয়ের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমাদের সামনে এখনও অনেক কাজ বাকি। আজ কেবল প্রথম পদক্ষেপ নেওয়া হলো। আর প্রথম পদক্ষেপটিই অনেক সময় সবচেয়ে কঠিন হয়।

চুক্তির পর বিবৃতিতে তিনি বলেন, মিলিটারি কোঅর্ডিনেশন গ্রুপ ফর লেবাননের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে। ওয়াশিংটন এ লক্ষ্যে উল্লেখযোগ্য সম্পদ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ১০ কোটি ডলারের মানবিক সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়। এর কয়েক দিন পর ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্য দিয়ে ইসরায়েল-লেবানন নতুন সংঘাতের সূত্রপাত। পরে ইসরায়েল লেবাননে ব্যাপক সামরিক অভিযান শুরু এবং দেশটির কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

গত মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া নিহত হয়েছেন অন্তত ৩৭ ইসরায়েলি সেনা। চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে তা দ্রুতই ভেস্তে যায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.