আপনি পড়ছেন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা মিলেছে। এখন গণনার কাজ চলছে। সর্বশেষ টাকা গণনার ছয় মাস পর শনিবার (২৭ জুন) এই দানবাক্স খোলা হলো।

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
ছবি- সংগৃহীত

আজ সকাল সাড়ে ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ নাজমুস সাকিব খানের উপস্থিতিতে মসজিদের লোহার দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাগলা মসজিদের দানবাক্স সাধারণত প্রতি তিন মাস পর পর খোলা হয়। তবে জাতীয় নির্বাচন, বন্যাসহ নানা কারণে এবার ছয় মাস পর খোলা হলো। এর আগে সর্বশেষ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া পাওয়া যায় বিপুল পরিমাণ সোনা-রূপার অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা।

আজ শনিবার দান বাক্স খোলার পর জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, বরাবরের মতো এবারও ৪৩ বস্তা টাকা ছাড়াও দানবাক্সে সোনা, রুপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। ৪৩টি বস্তায় ভরে এসব টাকা নেওয়া হয়েছে মসজিদের দোতলায়। সেখানে বস্তা থেকে মেঝেতে ঢেলে মাদ্রাসার প্রায় ৩০০ জন ছাত্র, ১০ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় টাকাগুলো গণনা করছেন। দিনভর গণনা শেষে সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে।

জেলা প্রশাসক জানান, মসজিদের দানের অর্থ মাদ্রাসা ও এতিমখানাসহ পাগলা মসজিদ কমপ্লেক্সের ব্যয় নির্বাহ ছাড়াও জনকল্যাণমুখি বিভিন্ন খাতে ব্যয় করা হয়ে থাকে।

কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট পাগলা মসজিদ। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত তিনতলা মসজিদটি প্রায় চার একর জায়গাজুড়ে অবস্থিত।

কথিত আছে, ৫০০ বছর আগে বাংলার বারো ভুঁইয়া বা প্রতাপশালী বারোজন জমিদারের অন্যতম ঈশা খাঁর আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিল কদর পাগলা নামক এক ব্যক্তি নরসুন্দার তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তী সময়ে ওই স্থানটিতে মসজিদটি নির্মাণ হলে তার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’ হিসেবে পরিচিতি পায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.