খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
- Details
- by ২৪ ডেস্ক
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, সার সরবরাহ স্বাভাবিক রাখা, ক্ষুদ্র কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং সংকটকালে জীবিকা ও জরুরি সেবা সুরক্ষায় বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শুক্রবার (২৬ জুন) বিশ্বব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক জানায়, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্ববাজারে সার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়ন দেওয়া হচ্ছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে খাদ্য, সার ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরকারের ব্যয় সক্ষমতার সীমাবদ্ধতা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ তৈরি করেছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর।
তিনি বলেন, এই সংকট মোকাবিলায় ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করা, মানুষের জীবিকা রক্ষা, কর্মসংস্থান ধরে রাখা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে বিশ্বব্যাংক এই সহায়তা দিচ্ছে।
'ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি' প্রকল্পের আওতায় ৩০০ মিলিয়ন ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ দিয়ে ২০২৬ সালের আমন ও ২০২৬-২৭ সালের বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা দেওয়া হবে।
বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে ব্যবহৃত মোট সারের ৮৫ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করা হয়। প্রকল্পটির আওতায় ৬ লাখ মেট্রিক টন সার আমদানিতে অর্থায়ন করা হবে, যার প্রায় অর্ধেকই ইউরিয়া।
এতে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ক্ষুদ্র কৃষকদের ধান উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা মিলবে।
বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট ও প্রকল্পের টাস্ক টিম লিডার সোলেমান কুলিবালি বলেন, দেশের মোট ধান উৎপাদনের প্রায় ৯০ শতাংশই আমন ও বোরো মৌসুমে আসে। তাই সার সরবরাহে বিঘ্ন ঘটলে শুধু খাদ্যনিরাপত্তাই নয়, কর্মসংস্থান ও দারিদ্র্য পরিস্থিতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।
এ ছাড়া ‘কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স’ প্রকল্পের আওতায় ৭১৩ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যা সংকটকালে দ্রুত ছাড়যোগ্য অর্থ হিসেবে ব্যবহার করা হবে।
এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবার, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা, জীবিকা পুনরুদ্ধার এবং কর্মসংস্থান টিকিয়ে রাখতে ব্যয় করা হবে।
একই সঙ্গে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি, বিদ্যুৎ ও নিরাপদ পানির মতো অপরিহার্য সেবা অব্যাহত রাখতেও এই অর্থ ব্যবহার করা হবে।
বিশ্বব্যাংক জানিয়েছে, প্রকল্পের অর্থ ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ছাড় করা হবে।
বিশ্বব্যাংকের লিড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ও প্রকল্পের টাস্ক টিম লিডার লেসলি জেন ইউ করদেরো বলেন, এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ জরুরি পরিস্থিতিতে দ্রুত তহবিল ব্যবহার করতে পারবে। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অব্যবহৃত অর্থ পুনর্বিন্যাস করে সবচেয়ে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে।
তিনি বলেন, এর ফলে আকস্মিক সংকটের ধাক্কা থেকে সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানকে সুরক্ষা দেওয়া সহজ হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.