জামায়াত আমির: জাতীয় স্বার্থেই হোক সব আন্তর্জাতিক চুক্তি
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ভিত্তিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে হবে।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম। শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন।
ধন্যবাদ প্রস্তাবের সমর্থনে বক্তব্য দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মালয়েশিয়া ও চীন বাংলাদেশের দীর্ঘদিনের এবং পরীক্ষিত বন্ধু। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে দুই দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ এখনও আমদানিনির্ভর অর্থনীতির দেশ। রপ্তানি আয়ের তুলনায় আমদানি অনেক বেশি। এ অবস্থায় রপ্তানি বাজার ও জনশক্তি খাতকে বহুমুখী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।
সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদই হওয়া উচিত রাষ্ট্রের সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
তিনি বলেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল সবকিছুর বিরোধিতা করবে—এই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সমর্থন করি না। সরকার যেমন বিরোধী দলকে সম্মান করবে, তেমনি বিরোধী দলেরও দেশ গঠনে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদে উপস্থাপন করা উচিত। এতে জনগণের প্রতিনিধিরা বিষয়গুলো সম্পর্কে অবহিত হবেন এবং সরকার ও জনগণের মধ্যে আস্থা আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, বাংলাদেশ এমন একটি পররাষ্ট্রনীতি চায়, যা পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আবার নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না।
বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, সরকারি ও বিরোধী দল—উভয়ের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমেই সংসদ দেশের অগ্রযাত্রার পথপ্রদর্শক হয়ে উঠতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.