আপনি পড়ছেন

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের সমাধান এবং ব্রিকস জোটে সদস্যপদ পাওয়ার প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। একই সঙ্গে আসিয়ানের সদস্যপদ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে মালয়েশিয়া।

তিস্তা, রোহিঙ্গা ও ব্রিকসে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের
ড. খলিলুল রহমান

শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরের বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার অংশ হিসেবে খুব শিগগিরই সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করবে চীন।

তিনি আরও বলেন, ব্রিকস জোটে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টাতেও চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহায়তা করার বিষয়েও ইতিবাচক অবস্থান জানিয়েছে বেইজিং।

চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে (সিএমইসি) বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার সম্ভাব্য সুবিধা ও চ্যালেঞ্জ বিবেচনা করে বিষয়টি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছে।

মালয়েশিয়া সফরের বিষয়ে তিনি বলেন, সেখানে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধ করার উদ্যোগ এবং নতুন শ্রমিক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, শ্রমবাজার সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.