আপনি পড়ছেন

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের মহাকাশ গবেষণাকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর পর্যায়ে উন্নীত করার নির্দেশ দেন।

মহাকাশ গবেষণায় আধুনিকায়ন ও স্বনির্ভরতার তাগিদ প্রধানমন্ত্রীর
তারেক রহমান

রবিবার (২৮ জুন) সকালে পূর্বঘোষিত কর্মসূচির বাইরে স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চলমান গবেষণা, প্রযুক্তিগত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপগ্রহ প্রযুক্তি, দূর অনুধাবন, গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন, স্পারসোকে এমন একটি আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যা দেশের মহাকাশ গবেষণায় স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

তিনি গবেষণার সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মহাকাশবিজ্ঞান ও উপগ্রহভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পারসো দেশের মহাকাশবিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণায় স্বনির্ভরতা অর্জনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.