আপনি পড়ছেন

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত কয়েকটি গুরুত্বপূর্ণ কর ও ভ্যাট নীতিতে পরিবর্তনের কথা ভাবছে সরকার। এর মধ্যে খুচরা ব্যবসায়ীদের ওপর প্যাকেজভিত্তিক ভ্যাট আরোপ এবং নতুন ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব বাতিল হতে পারে। একই সঙ্গে ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমাও বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

প্যাকেজ ভ্যাট ও টিআইএন বাধ্যবাধকতায় পিছিয়ে যাচ্ছে সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ে বাস্তবায়ন জটিলতা, ব্যবসায়ীদের সম্ভাব্য হয়রানি এবং বাজারে নেতিবাচক প্রভাবের আশঙ্কা থেকে সরকার এসব প্রস্তাব পুনর্বিবেচনা করছে।

বাজেটে ৫০ লাখ টাকার কম বার্ষিক টার্নওভার রয়েছে—এমন খুচরা ব্যবসায়ীদের জন্য ‘স্পেসিফিক ভ্যাট’ বা নির্দিষ্ট অঙ্কের মাসিক ভ্যাট চালুর পরিকল্পনা ছিল। এলাকা ও ব্যবসার ধরন অনুযায়ী মাসে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভ্যাট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে এনবিআরের একাধিক সূত্র বলছে, প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় চলতি অর্থবছরে এ ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনা কম। বাস্তবায়ন করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়রানির শিকার হতে পারেন এবং ভোক্তা পর্যায়েও পণ্যের দাম বাড়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এ কারণে আরও গবেষণা ও প্রস্তুতির পর ভবিষ্যতে বিষয়টি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হতে পারে।

নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব থেকেও সরকার সরে আসতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ব্যক্তি করদাতাদের কর কাঠামোয়ও কিছু পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে।

কর বিশেষজ্ঞদের মতে, যাদের করযোগ্য আয় নেই, তাদের জন্য ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করা অতিরিক্ত প্রশাসনিক বোঝা তৈরি করতে পারে।

সরকার ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের বর্তমান সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার বিষয়টি বিবেচনা করছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ করবর্ষেও একই সীমা বহাল থাকতে পারে।

পরবর্তী দুই করবর্ষে এই সীমা ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে তা ৫ লাখ টাকায় উন্নীত করারও চিন্তাভাবনা রয়েছে।
জমি উন্নয়ন (ডেভেলপমেন্ট) প্রকল্পে জমির মালিকদের ওপর বর্তমানে প্রযোজ্য ১৫ শতাংশ ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এসব উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তার মতে, করমুক্ত আয়ের সীমা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো যৌক্তিক।

তবে তিনি বলেন, খুচরা ব্যবসাকে ভ্যাটের আওতায় আনার আগে পর্যাপ্ত গবেষণা ও বাস্তবসম্মত প্রস্তুতি থাকা জরুরি, যাতে ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি না হয়।

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতি প্রস্তাবিত প্যাকেজ ভ্যাট ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনটির নেতাদের ভাষ্য, এ সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীরা মাঠপর্যায়ে হয়রানির শিকার হবেন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতে অস্থিরতা তৈরি হতে পারে।

তারা সরকারের প্রতি বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রস্তাবগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এখন এসব প্রস্তাবের বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ী, করদাতা এবং সংশ্লিষ্ট মহল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.