আপনি পড়ছেন

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিবর্তে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা ও অব্যবস্থাপনার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রতিষ্ঠানটির সার্বিক তদারকির জন্য সরকারিভাবে নতুন প্রধান নির্বাহী নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আদ-দ্বীনের নানা অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, হাসপাতালের ভেতরে বেকারি পরিচালনা ও প্লাস্টিক বর্জ্যের স্তূপের মাধ্যমে চিকিৎসাসেবার পরিবেশ নষ্ট করা হয়েছে। প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত মে মাসে হাসপাতালটিতে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। চিকিৎসকদের গাফিলতি, সেন্ট্রাল এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবে কার্বন ডাই-অক্সাইডের বিষক্রিয়ায় এসব শিশুর মৃত্যু হয়েছে বলে মন্ত্রী দাবি করেন। তিনি জানান, ঘটনার পরদিন সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছেন।

হাসপাতালের ভেতরে বিপজ্জনক প্লাস্টিক বর্জ্য ও জলাবদ্ধতা থাকায় অগ্নিকাণ্ডসহ বড় ধরনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরে নিয়মনীতি উপেক্ষা করে বাণিজ্যিকভাবে বেকারি পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দূষণ নবজাতকদের মৃত্যুর পেছনে অন্যতম কারণ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বিরোধী দলের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন রক্ষায় আইন অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। একে দলীয়করণ হিসেবে দেখার সুযোগ নেই। দেশের সব হাসপাতালকে কঠোর শৃঙ্খলার আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বাজেট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলনই এবারের বাজেট। অতীতের ভ্যাট চালুর বিরোধিতার উদাহরণ টেনে তিনি বলেন, বর্তমান রাজস্ব বাজেটের গুরুত্ব সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে। এই বাজেট অধিবেশন চলাকালে তিনি চিকিৎসা খাতে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.