৯০ দশকের পর প্রথমবার বিদেশ থেকে গ্যাস কেনার পরিকল্পনা রাশিয়ার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে বিদেশ থেকে গ্যাস আমদানির পরিকল্পনা করছে রাশিয়া। নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর জ্বালানি আমদানির এমন ঘটনা দেশটির জন্য বেশ বিরল।

মঙ্গলবার মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান। তিনি জানান, সম্ভাব্য জ্বালানি আমদানির বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। পেসকভ বলেন, ‘গ্রহণযোগ্য দামে আমদানির বিষয়ে চুক্তি হলে তা কার্যকর করা হবে। এটি বাজার স্থিতিশীল করার এবং চাহিদার ঊর্ধ্বগতি কমানোর দিকে আরেকটি পদক্ষেপ হবে।’
রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের নেতৃত্বাধীন একটি সরকারি কমিশন জ্বালানি বাজার স্থিতিশীল করার নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করছে বলে জোর দেন এই কর্মকর্তা।
কিছু রুশ শোধনাগারকে ইউরো-৩ মান ব্যবহার করে ইউরো-৫ স্পেসিফিকেশনের জ্বালানি উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ জ্বালানির মান আরও কমিয়ে ইউরো-২ করার কথা ভাবছে—গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে পেসকভ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, নোভাক প্রতিদিন বিষয়টি তদারকি করছেন এবং এ সংক্রান্ত প্রশ্নগুলো সরকারের কাছে করা উচিত।
সম্ভাব্য জ্বালানি আমদানির বিষয়ে রাশিয়া কোন দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান পেসকভ। তিনি বলেন, ‘বোধগম্য কারণেই আমরা এ বিষয়ে কোনো কথা বলব না।’
জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়ায় সর্বশেষ বড় পরিসরে গ্যাসোলিন আমদানি দেখা গিয়েছিল নব্বইয়ের দশকে। সে সময় অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে দেশটি বছরে ২০ লাখ মেট্রিক টনের বেশি জ্বালানি আমদানি করেছিল। পরবর্তী দশকগুলোতে এই আমদানি অনিয়মিত ও সামান্য হয়ে পড়ে, যা মূলত প্রিমিয়াম-গ্রেডের গ্যাসোলিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.