আপনি পড়ছেন

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালতের এই আদেশ ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার (৩০ জুন) ৬-৩ ভোটের এই রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিম্ন আদালতের একটি সিদ্ধান্ত বহাল রাখেন। ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করা হয়েছিল। খবর আল জাজিরার

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলেন সুপ্রিম কোর্ট
ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের আদেশে মার্কিন সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর মা–বাবার কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তাহলে সেই শিশুর নাগরিকত্বের স্বীকৃতি যেন না দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছিল। অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বারবার প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা করে আসছেন ট্রাম্প। বৈধ ও অবৈধ অভিবাসনের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই নির্বাহী আদেশ জারি করেছিলেন তিনি।

এই সিদ্ধান্তের মাধ্যমে চলতি বছর দ্বিতীয়বারের মতো আদালত ট্রাম্পের কোনো বড় পদক্ষেপ বাতিল করলেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ব্যাপক পরিসরে তার জারি করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছিলেন আদালত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রায়টি লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বা সাময়িকভাবে বসবাসরত মা–বাবার ঘরে জন্ম নেওয়া সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী ‘জন্মসূত্রে নাগরিক’।

রায়ে দেশটির গৃহযুদ্ধের পর মুক্ত হওয়া এবং যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাবেক দাসদের নাগরিকত্বের বিষয়টি মীমাংসা করার জন্য পাস হওয়া ১৪তম সংশোধনীর প্রসঙ্গ টেনেছেন প্রধান বিচারপতি।

জন রবার্টস লেখেন, নাগরিকত্ব হলো তখনো এবং এখনো আমাদের রাজনৈতিক সম্প্রদায়ে অবাধে অংশগ্রহণের অধিকার পাওয়ার অধিকার। চতুর্দশ সংশোধনীর প্রণেতারা এই ভূখণ্ডে মুক্তভাবে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য সেই প্রতিশ্রুতি প্রসারিত করেছিলেন। আজ আমরা সেই প্রতিশ্রুতি বজায় রাখছি।

তবে স্কুল ও কলেজে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারীদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এই রায়কে বড় জয় অভিহিত করেছেন ট্রাম্প।

তিনি অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বারবার প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা করে আসছেন। বৈধ ও অবৈধ অভিবাসনের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই নির্বাহী আদেশ জারি করেছিলেন।

ট্রাম্প রায়কে ‘দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন এবং জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে কংগ্রেসকে দ্রুত আইন প্রণয়নের আহ্বান জানান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আজ থেকেই কংগ্রেসের উচিত ব্যয়বহুল ও দেশের জন্য অন্যায্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে কাজ শুরু করা। এ বিষয়ে তারা আমার পূর্ণ সমর্থন পাবে।’

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের আইন পাস করা সহজ হবে না। জনমত জরিপে দেখা যায়, অধিকাংশ মার্কিন নাগরিক জন্মসূত্রে নাগরিকত্বের পক্ষে। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ মতামতেও ইঙ্গিত দেওয়া হয়েছে, এ নীতি পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.