আপনি পড়ছেন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বুধবার রাত ১২টায় গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা
ছবি- সংগৃহীত

কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই আলো শুধু সাময়িক অন্ধকার দূর করার জন্য নয়, এটি ভুবনভরা আলো। জুলাইয়ের স্মৃতি আমাদের আলোকিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাবে।’

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দমন-পীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সংগ্রাম চালিয়ে এসেছে এবং জুলাই গণঅভ্যুত্থান সেই দীর্ঘ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ।

গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে রিজভী বলেন, শহীদদের স্মৃতি কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের আত্মত্যাগ ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে অনুপ্রাণিত করবে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণঅভ্যুত্থানে নিহত হাজারো ছাত্র-জনতা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ নেতাকর্মী ও সমর্থকের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিবছরই এ কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। দীর্ঘদিনের নির্যাতনের পরও দেশের স্বার্থে সংগঠনটি কখনো আপস করেনি। জুলাই আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.