আপনি পড়ছেন

প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। ফটিকছড়ি উত্তর, বাঙ্গরা ও পাগলাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যমে এই নতুন উপজেলাগুলো গঠিত হওয়ায় ওই অঞ্চলের মানুষের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি ও নাগরিক সেবা আরও সহজ হবে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফটিকছড়ি উত্তর, বাঙ্গরা ও পাগলা এখন নতুন উপজেলা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার বৈঠকে এসব উপজেলা ও থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো এখন থেকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিকারের প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে তৈরি করা হয়েছে ‘বাঙ্গরা’ উপজেলা। অন্যদিকে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘পাগলা’ উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এসব এলাকার সাধারণ মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবার পথ আরও সুগম হলো।

একই বৈঠকে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়াও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ সভায় অংশ নেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.