আপনি পড়ছেন

রাজধানীর পাশে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পকে সম্পূর্ণভাবে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করে প্রকল্পটিকে একক প্রশাসনিক কাঠামোর অধীনে পরিচালনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বাচল এখন পুরোপুরি ঢাকা জেলার আওতায়
ঢাকা শহর। প্রতীকী ছবি

বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হলে পাঁচটি অনুমোদন পায়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। একই প্রকল্প তিন জেলার প্রশাসনিক সীমার সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন সরকারি সেবা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছিল। এসব সমস্যা নিরসনে পুরো প্রকল্পকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যা নিকার সভায় অনুমোদিত হয়েছে।

এদিকে একই দিনে পূর্বাচল এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকালে পূর্বাচলের সেক্টর-১ এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ উপলক্ষে রাজউকের সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে আইজিপি বলেন, পূর্বাচলকে একটি পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ডিএমপির কার্যক্রম শুরু হওয়া গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজও এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে থানা ও তদন্তকেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। বাংলাদেশ পুলিশের জন্য রাজউক ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধনের কাজ চলমান রয়েছে।

ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পুরোপুরি ডিএমপির প্রশাসনিক আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে প্রায় ৬ হাজার ৫২৪টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.