নাহিদ: গণভোটের রায় বাস্তবায়নেই জুলাইয়ের পক্ষে সরকারের অবস্থান প্রমাণ হবে
- Details
- by ২৪ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারকে গণভোটের রায় ও প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তার ভাষ্য, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন করলেই চলবে না; এর মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই সরকারের অবস্থান স্পষ্ট হবে।
বুধবার (১ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
বৃষ্টির মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন, শীর্ষ নেতৃবৃন্দ এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মুগ্ধ, ফারহান ফাইয়াজ, লিয়াকতসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত যোদ্ধার আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নামা শিক্ষার্থী, শ্রমিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, নারী, পেশাজীবী, আলেম, আইনজীবী, সাংবাদিক, প্রবাসী এবং আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তাকারী সবার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি। আহত ও শহীদ পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাননি এবং বিচার কার্যক্রমও প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তার দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুটি মামলার রায় হয়েছে, যা সন্তোষজনক নয়।
নাহিদ ইসলাম সারাদেশে জুলাই আন্দোলনে নিহতদের কবরস্থান সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী দেশজুড়ে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করবে এনসিপি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর উদ্বোধনের দাবি জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এটি চালু না হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে দেবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই শাস্তি যথেষ্ট নয় এবং রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে তিনি আশা করছেন।
এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সরকারের প্রতি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবিও পুনর্ব্যক্ত করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.