আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত করে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় নতুন দফায় পরোক্ষ কারিগরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার মূল বিষয় হচ্ছে কৌশলগত হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা, স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি এবং ভবিষ্যৎ শান্তি চুক্তির ভিত্তি গড়ে তোলা।

শান্তি চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় নতুন আলোচনা
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতার ও পাকিস্তরের মধ্যস্থতায় মঙ্গলবার রাতে শুরু হওয়া এই আলোচনা বুধবারও অব্যাহত ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এবং একজন ইরানি কর্মকর্তা।

গত মাসে স্বাক্ষরিত ১৪ দফার অন্তর্বর্তী সমঝোতার ভিত্তিতেই এ আলোচনা এগোচ্ছে। ওই সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করার পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করা এবং স্থায়ী শান্তি চুক্তির জন্য ৬০ দিনের আলোচনার রূপরেখা নির্ধারণ করা হয়েছিল।

তবে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশের অবস্থান এখনও ভিন্ন। ফলে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি সামরিক হামলাও হয়েছে, যা আলোচনার অগ্রগতিকে জটিল করে তুলেছে।

বর্তমান আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনা। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

ইরানের দাবি, প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে এবং উপসাগরে প্রবেশ ও বের হওয়া জাহাজ থেকে নির্ধারিত ফি আদায়ের অধিকার থাকতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালীতে নির্ধারিত নৌপথের বাইরে অগভীর পানিতে ঢুকে একটি বিদেশি কনটেইনারবাহী জাহাজ আটকে পড়ে। বিশ্লেষকদের মতে, প্রণালিতে নৌ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি।
আলোচনায় ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো বিদেশে জব্দ থাকা প্রায় ৬০০ কোটি ডলারের সম্পদ মুক্ত করা।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে দোহায় বৈঠকে অংশ নিয়েছেন। তিনি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

তার ভাষ্য, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি ভালোভাবেই এগোচ্ছে। বৈঠকগুলো খুব ভালো হয়েছে। এখন দেখা যাক কী হয়।
তবে তিনি আলোচনার বিস্তারিত বিষয়ে কিছু জানাননি।

সূত্র জানিয়েছে, আলোচনার পরিবেশ তৈরিতে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। যদিও তারা মূল আলোচনায় সরাসরি অংশ নেননি।

পরবর্তীতে তারা কাতারের আমিরের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের পাশাপাশি লেবাননের নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় উঠে আসে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল, লেবানন ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের মধ্যে লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সমান্তরাল কূটনৈতিক আলোচনা চলছে।

রয়টার্সের সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত এ বিষয়ে নিবিড় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত ছিল। বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের অগ্রগতি লেবাননের পরিস্থিতির ওপরও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলেও শান্তি আলোচনার অগ্রগতির আশায় বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬৯ ডলারের নিচে নেমে আসে, যা যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.