আলাস্কা সম্মেলনের ‘বোঝাপড়া’ নিয়ে ধোঁয়াশা, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন সংকট সমাধানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে কোনো পরিবর্তনের কথা জানায়নি বলে দাবি করেছে রাশিয়া। বুধবার মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানান।

তিনি জানান, দ্বিপক্ষীয় যোগাযোগের ক্ষেত্রে মার্কিনিরা তাদের অবস্থানের কোনো পরিবর্তনের কথা মস্কোকে জানায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীতিগতভাবে একটি সমাধানে পৌঁছানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং এতে কোনো সন্দেহ নেই। গত আগস্টে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
জাখারোভা বলেন, ‘ওই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি সই না হলেও উভয় পক্ষ কিছু নির্দিষ্ট বোঝাপড়ায় পৌঁছেছিল।’
এই মুখপাত্র আরও বলেন, ‘তাছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আলাস্কা সম্মেলনে রাশিয়া কিছু ছাড় দিতে রাজি ছিল। আমরা চাই ওই সম্মেলনের ফলাফলকে ঠিক এই দৃষ্টিকোণ থেকেই মূল্যায়ন করা হোক।’
আলাস্কায় হওয়া সেই ‘বোঝাপড়া’ থেকে যুক্তরাষ্ট্র সরে আসছে বলে এর আগে অভিযোগ করেছিলেন কয়েকজন রুশ কর্মকর্তা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প ও পুতিনের বৈঠকে মস্কো এবং ওয়াশিংটন কোনো চুক্তিতে পৌঁছায়নি।
রুবিও বলেন, ‘আলাস্কায় একটি প্রস্তাব ছিল, কিন্তু কোনো চুক্তি হয়নি। যদি কোনো চুক্তি হতো, তবে যুদ্ধের অবসান ঘটত।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে ‘অশোভন’ বলে আখ্যায়িত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ২০২২ সাল থেকে চলমান এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে পুরো পরিস্থিতির একটি ‘স্পষ্টীকরণ’ দাবি করেন তিনি।
এদিকে ইউক্রেনের দাবি মেনে নিতে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার কড়া সমালোচনা করেন জাখারোভা। বিশেষ করে চলতি মাসের শুরুতে ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন বৈঠকে নেওয়া পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে তিনি দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের রুশ দাবি পুনর্ব্যক্ত করেন।
তিনি জানান, যারা একটি ন্যায্য ও টেকসই সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করবে, কেবল তাদের সঙ্গেই রাশিয়া আলোচনায় বসবে। পাশাপাশি যারা বাস্তব পরিস্থিতি, পূর্ববর্তী আলোচনার ফলাফল, আলাস্কা সম্মেলনের সিদ্ধান্ত এবং সংঘাতের মূল কারণগুলো স্থায়ীভাবে দূর করার বিষয়ে রাশিয়ার নীতিগত অবস্থান বিবেচনা করে গঠনমূলক প্রস্তাব দেবে, তাদেরকেই আলোচনার যোগ্য বলে মনে করে মস্কো।
জাপানে যুক্তরাষ্ট্রের মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও তীব্র বিরোধিতা করেন জাখারোভা। একে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর গুরুতর নেতিবাচক প্রভাব বিস্তারকারী একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এটি রাশিয়ার দূরপ্রাচ্য সীমান্তের জন্য সরাসরি হুমকি তৈরি করছে।
জাখারোভা বলেন, ‘এ ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ না নিতে আমরা বারবার জাপানকে সতর্ক করেছি। আমরা এটি জানাতে বাধ্য হচ্ছি যে, আমাদের জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.