এক আইডিতেই মিলবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সরকারি সেবা!
- Details
- by ২৪ ডেস্ক
নাগরিকদের সব ধরনের সরকারি সেবা ও তথ্য একটি একক প্ল্যাটফর্মে নিয়ে আসতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ওয়ালেট’ উদ্যোগের প্রস্তুতি চলছে। এই পরিকল্পনার আওতায় প্রতিটি মানুষের জন্য একটি ইউনিফাইড ডিজিটাল আইডি তৈরি করা হবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মতো সেবার জন্য আলাদাভাবে তথ্য জমা দেওয়ার প্রয়োজন হবে না।

আগামী মাস থেকে দেশে প্রথমবারের মতো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠার কাজ শুরু করার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আইসিটি বিভাগের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের ফলে নাগরিকরা সহজ ও হয়রানিমুক্তভাবে সব দাপ্তরিক সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রকল্পটি বর্তমানে ধারণাপত্র পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন শেষে এর আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে।
প্রতিটি নাগরিকের জন্য একটি স্মার্টফোনভিত্তিক ডিজিটাল ওয়ালেট তৈরির পরিকল্পনাও এই প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ। এই ওয়ালেটে পরিচয়পত্র, প্রয়োজনীয় ডিজিটাল ক্রেডেনশিয়াল ও সরকারি সব নথিপত্র সংরক্ষিত থাকবে। এটি বিভিন্ন সরকারি সেবায় লগইন ও পরিচয় যাচাইয়ের পাশাপাশি ফিজিক্যাল পরিচয়পত্রের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে।
নতুন এই ব্যবস্থায় হাসপাতালে কোনো শিশুর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে জন্ম নিবন্ধন ব্যবস্থায় যুক্ত হয়ে যাবে। বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সমন্বয় করে নবজাতকের জন্য একটি স্থায়ী ডিজিটাল আইডি তৈরি করা হবে। তবে বাসায় জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে তথ্য অন্তর্ভুক্ত করার জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে।
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় এই পদ্ধতিতে নাগরিকের সম্মতি ছাড়া কোনো তথ্য অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করা হবে না। পুরো ব্যবস্থাটি জাতীয় ডেটা গভর্নেন্স নীতিমালা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন অনুসরণ করে পরিচালিত হবে। সব তথ্য এক প্ল্যাটফর্মে থাকলেও নিরাপত্তার বিষয়টি এখানে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
বিশ্বব্যাংক সমর্থিত ‘ডি-স্টার’ (ডিজিটাল সার্ভিস ট্রান্সফরমেশন ফর অ্যাক্সেস অ্যান্ড রিজিলিয়ান্স) প্রকল্পের আওতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। এস্তোনিয়া ও সিঙ্গাপুরের ইউনিফায়েড ডিজিটাল আইডেন্টিটি মডেল পর্যালোচনা করে বাংলাদেশের জন্য এই কাঠামোটি তৈরি করা হচ্ছে।
সরকারের এই পরিকল্পনায় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্বাস্থ্য তথ্য, শিক্ষা, ভূমি সেবা ও বিআরটিএসহ বিভিন্ন সরকারি ডাটাবেজকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা হবে। এর মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের প্রয়োজনীয় সব তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.