দেশে ডেঙ্গুর সংক্রমণে এবং এর উপসর্গে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। একসময়কার পরিচিত উচ্চমাত্রার জ্বর, শরীরে র‍্যাশ বা তীব্র ব্যথার মতো লক্ষণ এখন অনেক রোগীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। বরং জ্বর কমে যাওয়ার পরের সময়টাকেই ডেঙ্গুর সবচেয়ে সংকটপূর্ণ বা ঝুঁকিপূর্ণ পর্যায় হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।

ডেঙ্গুর লক্ষণ এখন আগের মতো নয়, নতুন উপসর্গ ও ঝুঁকি সম্পর্কে জানুন
ছবি - সংগৃহীত

অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি শুধু হালকা জ্বর, দুর্বলতা বা শরীর ম্যাজম্যাজ করার মতো সাধারণ উপসর্গ অনুভব করেন, যা সাধারণ ভাইরাল জ্বর ভেবে ভুল করার আশঙ্কা তৈরি করে। অথচ কয়েক দিনের মধ্যেই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে। বিশেষজ্ঞরা আরও জানান, কোনো ব্যক্তি একবার ডেঙ্গুর একটি ধরনে আক্রান্ত হওয়ার পর পুনরায় অন্য ধরনে সংক্রমিত হলে গুরুতর জটিলতা, এমনকি শক সিনড্রোমের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই দ্বিতীয়বার ডেঙ্গু হলে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

জ্বর কমে যাওয়ার পর রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, শরীরে তরলের ভারসাম্য নষ্ট হওয়া এবং প্লাটিলেটের সংখ্যা দ্রুত হ্রাস পাওয়ার মতো ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত বমি, তীব্র পেটব্যথা, পাতলা পায়খানা, প্রস্রাব কমে যাওয়া, অস্বাভাবিক ক্লান্তি বা অচেতন ভাব দেখা দিলে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে, নতুন ধরনের ডেঙ্গুতে লিভার, কিডনি ও মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করে পর্যাপ্ত পানি, ওরস্যালাইন ও তরল খাবার গ্রহণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ি, ছাদ, বারান্দা বা যেকোনো পাত্রে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.