আপনি পড়ছেন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে ভোর থেকেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে শোকাহত মানুষ জড়ো হয়েছেন। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগে বিশাল এই কমপ্লেক্সের মূল প্রাঙ্গণ মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। খবর বার্তা সংস্থা এএফপির

আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে মানুষের ঢল
ছবি- রয়টার্স

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে রাজধানী তেহরানজুড়ে ব্যাপক যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এএফপির প্রতিনিধিরা জানান, অনেক মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা গেছে, গ্র্যান্ড মোসাল্লায় যাওয়ার জন্য মেট্রো স্টেশন খোলার অপেক্ষায় ভিড় করে দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ।

গত ২৮ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। তার মৃত্যু ইরানজুড়ে গভীর শোকের সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তোলে। আজ থেকে তেহরানে শুরু হতে যাচ্ছে খামেনির জানাজা ও দাফনের ছয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা। তাকে হত্যার চার মাসেরও বেশি সময় পর এই আনুষ্ঠানিকতা হচ্ছে। এটিকে 'শতাব্দীর সেরা অন্ত্যেষ্টিক্রিয়া' বলে অভিহিত করছেন ইরানি কর্মকর্তারা। 

মেহের নিউজ জানিয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ গ্র্যান্ড মোসাল্লার দিকে রওনা হয়েছেন। রাস্তায় এবং দাফন অনুষ্ঠান শুরুর জন্য নির্ধারিত স্থানগুলোতে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছেন তারা।

ভোরে জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের সামনে সারিতে অপেক্ষমাণ শোকাহতদের একজন সোমাইয়ে হামেদি। তিনি এএফপিকে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছি। তাই এভাবে অপেক্ষা করাটা আমাদের কাছে কষ্টকর বা কঠিন মনে হচ্ছে না।’

এদিকে আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে জড়ো হয়েছেন ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাজনীতিক এবং কূটনৈতিক প্রতিনিধিরা।

ইরানের কর্তৃপক্ষ ধারণা করছে, এই আয়োজনে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষের সমাগম হবে। ইরানে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য এর আগে কখনও এত বড় পরিসরে প্রস্তুতি নেওয়া হয়নি। পুরো কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তেহরানভিত্তিক প্রধান প্রাদেশিক ইউনিট মোহাম্মদ রাসুলুল্লাহ কোর।

ইরানের কর্মকর্তারা জানান, কয়েক ডজন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার এবং মন্ত্রীরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। জানাজার জন্য ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত আর স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘আমাদের জেগে উঠতেই হবে’।

আগামী মঙ্গলবার তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে স্থানান্তরিত করা হবে আয়োজন। সেখানে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান জামকারান মসজিদে জানাজার ইমামতি করবেন শিয়াদের জ্যেষ্ঠ আলেম। পরদিন বুধবার খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হবে। এরপর কারবালায় ইসলামের খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ আবার ইরানে আনা হবে।

বৃহস্পতিবার খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। শিয়া ইসলামের অষ্টম ইমামের সমাধিস্থল এবং ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে। সারাদেশে আরও ৪০ দিন শোকানুষ্ঠান চলবে। দাফনের প্রথম বার্ষিকী পর্যন্ত বিভিন্ন স্মরণসভা ও কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.