আপনি পড়ছেন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীতে ‘জুলাই জাতীয় সম্মেলন’ হচ্ছে । আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হয়েছে। এতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জুলাই শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, রক্তাক্ত জুলাই বিপ্লব স্মরণে এই সম্মেলন হচ্ছে। শহীদদের স্মরণেই এ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি।

সম্মেলনের মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’। মঞ্চে ব্যানারে লেখা আছে, ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা ৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’ এ অনুষ্ঠান আয়োজন করেছে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে শহীদদের জন্য মোনাজাত করা হয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে স্মরণসভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার, সামরিক ও বেসামরিক ঊধর্তন কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের ঘটনায় রূপ নেয়। ৩৬ দিনের ওই আন্দোলনের পর ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান টানা সাড়ে ১৫ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা। শুরুতে আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে তা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

আন্দোলন দমনে হাসিনা সরকারে পক্ষ থেকে গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জসহ বলপ্রয়োগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ফেসবুক এবং পরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তবে তাতে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

এর মধ্যে ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে প্রাণ হারান। তাকে আন্দোলনের ‘প্রথম শহীদ’ হিসেবে সম্মান জানানো হয়। রক্তপাত শুরুর ২০ দিনের মাথায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

জুলাই অভ্যুত্থানে নিহতদের যে তালিকা সরকার গেজেট আকারে প্রকাশ করেছে, সেখানে শহীদের সংখ্যা ৮৩৪। তবে অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.