আপনি পড়ছেন

রুশ জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে দেশটির ৪০ শতাংশেরও বেশি তেল শোধনাগার অকেজো করে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। ড্রোন হামলার কারণে বেশ কয়েকটি শোধনাগারের কার্যক্রম স্থগিত হওয়ায় মস্কো অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এরই মধ্যে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে।

রাশিয়ার ৪০ শতাংশ তেল শোধনাগার অকেজোর দাবি ইউক্রেনের
কালো ধোঁয়ায় আচ্ছন্ন একটি আকাশ

শনিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করে। তারা জানায়, জুলাইয়ের শুরু পর্যন্ত হামলায় রাশিয়ার ৪২ দশমিক ৭৪ শতাংশ তেল পরিশোধন সক্ষমতা নষ্ট হয়েছে। গত এক মাসে আটটি রুশ তেল শোধনাগারে ইউক্রেনীয় বাহিনী আঘাত হেনেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যমতে, হামলায় ৬০টির বেশি স্টোরেজ ট্যাংক ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫৮ শতাংশ ট্যাংকে পরিশোধিত তেল এবং ৪২ শতাংশে অপরিশোধিত তেল ছিল। তারা আরও জানায়, ২০২৫ সালের আগস্ট থেকে রুশ জ্বালানি শিল্পের ক্ষতির পরিমাণ ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এসব হামলার পরিণতি হিসেবে রাশিয়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং উৎপাদন কমেছে বলে জানায় ইউক্রেন। প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জামের অভাবে রাশিয়ার মেরামত কাজ বারবার ব্যাহত হচ্ছে বলেও তারা উল্লেখ করে।

ইউক্রেনের এসব দাবির বিষয়ে রাশিয়া এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এবং চলমান যুদ্ধের কারণে এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করাও কঠিন। তবে সাম্প্রতিক হামলার কারণে ৪০টির বেশি অঞ্চল এবং ২০১৪ সালে মস্কোর সংযুক্ত করা ক্রিমিয়ায় জ্বালানি বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছে রুশ কর্তৃপক্ষ।

রোববার রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনীয় হামলার কথা স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হামলাগুলো স্পষ্টতই সমস্যা তৈরি করছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমরা বর্তমানে কিছুটা ঘাটতি দেখতে পাচ্ছি, তবে এটি সংকটজনক নয়।’ ক্ষতিগ্রস্ত সব জ্বালানি স্থাপনা বেশ দ্রুততার সঙ্গে মেরামত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.