আপনি পড়ছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইউরেশিয়ার নেতারা। শনিবার এই উপলক্ষে তারা নিজেদের বার্তা তুলে ধরেন। ইউক্রেন, আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, উজবেকিস্তান ও মলদোভার নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে ইউরেশীয় নেতাদের অভিনন্দন
হোয়াইট হাউসের সামনে উড়ছে মার্কিন পতাকা

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি স্বাধীন, মুক্ত ও সমৃদ্ধ জাতির ‘আমেরিকান ড্রিম’-এর প্রশংসা করেন। তিনি জানান, গত আড়াই শতাব্দী ধরে এই জাতি মানুষের স্বাধীনতা, বিশ্বাস ও সুখের সন্ধানে অনেক প্রতিকূলতা পার করেছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনকে কিয়েভ মূল্যায়ন করে উল্লেখ করে জেলেনস্কি জানান, ওয়াশিংটন যা কিছু সরবরাহ করেছে তা আমেরিকান চেতনা, সংকল্প ও প্রযুক্তির শক্তিকে প্রমাণ করে। তিনি বলেন, ‘আমি আমেরিকার শুভ ফোরথ অব জুলাই কামনা করি, মার্কিন প্রেসিডেন্ট ও সব আমেরিকানের সাফল্য এবং বিশ্বের যারা আমেরিকাকে মূল্যায়ন করে তাদের সবার ফলপ্রসূ সহযোগিতা কামনা করি।’

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাকু-ওয়াশিংটন সম্পর্কের উন্নয়নের প্রশংসা করেন। আলিয়েভ জানান, ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্বের সনদ তাদের সম্পর্ককে একটি নতুন স্তরে উন্নীত করেছে। এটি অর্থনীতি, জ্বালানি, যোগাযোগ ও নিরাপত্তার মতো ঐতিহ্যবাহী খাতের পাশাপাশি ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্বের উন্নয়নে নতুন গতি আনবে। দক্ষিণ ককেশাসে শান্তি কর্মসূচি এগিয়ে নেওয়া এবং এই অঞ্চলে টেকসই উন্নয়ন প্রচারের জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রতি আজারবাইজান গভীর প্রশংসা প্রকাশ করে বলেও তিনি জানান।

এবারের উদ্‌যাপনকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি জানান, এটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের দিয়ে যাওয়া স্বাধীনতা ও মুক্ত মূল্যবোধের জীবনীশক্তির প্রতিফলন। ওয়াশিংটন ও ইয়েরেভান শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারের লক্ষ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ বলেও তিনি জানান। আঞ্চলিক শান্তিতে ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি’ প্রকল্পের ভূমিকার কথা তুলে ধরে পাশিনিয়ান বলেন, ‘এই প্রেক্ষাপটে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তিতে আপনার অবিচল নেতৃত্বের ওপর জোর দেওয়াকে আমি উপযুক্ত বলে মনে করি।’

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী এমন একজন মানুষের প্রেসিডেন্ট থাকাকালীন পড়েছে, যিনি দেশটির কল্যাণে সর্বাত্মক চেষ্টা করছেন, যা কোনো কাকতালীয় ঘটনা নয়। তিনি বলেন, ‘আমাদের জনগণের মধ্যে কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না এবং বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে আমি বেলারুশ-আমেরিকান সম্পর্ক স্বাভাবিক করার জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি আমাদের শিশু ও নাতি-নাতনিদের জন্য পৃথিবীকে আরও নিরাপদ করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টাকে সমর্থন করতেও প্রস্তুত রয়েছি।’

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ কাজাখ-আমেরিকান সম্পর্কের উন্নয়নে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত অবদানের কথা তুলে ধরেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের সরকারি দায়িত্ব পালনে সাফল্য এবং যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ জনগণের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ জানান, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে তাদের অর্থনৈতিক শক্তি ও প্রভাব জোরদার করছে। তিনি জানান, আগামী ডিসেম্বরে ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। এছাড়া এক্সে দেওয়া এক বার্তায় মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেন, ‘যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতায় দেশটির জনগণকে অভিনন্দন। আড়াই শতাব্দী ধরে আমেরিকা দেখিয়েছে যে স্বাধীনতা টিকে থাকে। যুক্তরাষ্ট্রকে বন্ধু ও অংশীদার বলতে পেরে মলদোভা গর্বিত।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.