এ বছর ইসরায়েলে ১৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ভেতরে ১৪০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের পেছনে মূলত সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা, পারিবারিক বিরোধ, অবাধে আগ্নেয়াস্ত্রের প্রাপ্যতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল প্রয়োগকে দায়ী করা হচ্ছে। খবর আল জাজিরার

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের ইহুদি ও আরব সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর নিহতের সংখ্যা প্রায় ১২ শতাংশ বেড়েছে।
সর্বশেষ গত ২৮ জুন বন্দুক হামলা ও গাড়িবোমা বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারান। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি বছর নিহতের সংখ্যা ২০২৫ সালে রেকর্ড হওয়া ২৫২ জনের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে।
বর্তমানে ইসরায়েলের প্রায় ১ কোটি ২ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ২১ শতাংশই ফিলিস্তিনি নাগরিক। ফিলিস্তিনি সম্প্রদায়ের অনেকের অভিযোগ, তারা ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বৈষম্যের শিকার। একই সঙ্গে তারা ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোর যথাযথ তদন্ত না করা এবং অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগও তুলেছেন।
দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে ক্রমবর্ধমান অপরাধ, অবৈধ অস্ত্রের বিস্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে স্থানীয় পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.